মা হতে চলেছেন ক্যাটরিনা? 

 

ভিনিউজ : বারে বারেই এই গুঞ্জন শোনা গিয়েছে, তবে কখনোই তাতে সিলমোহর পড়েনি? তবে এবার কি ভাইরাল হয়ে যাওয়া ছবিই দিল সেই সিলমোহর? মা হতে চলেছেন ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। বাবা হতে চলেছেন ভিকি কৌশল (Vicky Kaushal)? সদ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমনই একটি ছবি। সেখানে দেখা যাচ্ছে, একটি সাদা ঢিলেঢালা শার্ট পরে হাঁটছেন ক্যাটরিনা। তবে তাঁর গতি ধীর। সঙ্গে রয়েছেন ভিকি কৌশল। আর সেই ছবিই গুঞ্জন উস্কে দিয়েছে। তবে কি মা হতে চলেছেন ক্যাটরিনা? বুধবার মুম্বই থেকে আলিবাগ যাওয়ার ব্যক্তিগত ফেরিতে সফর করতে দেখা যায় ক্যাটরিনাকে। সঙ্গে ছিলেন ভিকি। ব্যস্ত জীবন থেতে একটু ব্যক্তিগত সময় কাটাতেই মুম্বই থেকে আলিবাগ পাড়ি দিয়েছেন দম্পতি।

এদিন পাপারাৎজিরা এলেও ভিকি এবং ক্যাটরিনার কাছাকাছি যাওয়ার অনুমতি ছিল না তাঁদের। ফলে দূর থেকেই পাপারাৎজিরা ক্যামেরাবন্দি করেন তারকাদের। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ওঠে গুঞ্জন। সেখানে ক্যাটরিনাকে ঢিলেঢালা পোশাক পরা দেখেই যাবতীয় গুঞ্জন শুরু। বেশ অনেকদিনই অভিনয়ের থেকে দূরে রয়েছেন ক্যাটরিনা। ভিকির সঙ্গে বিবাহের পরেই কাজ করা কমিয়ে দিয়েছেন তিনি। হাতে গোনা ছবি মুক্তি পেয়েছে তাঁর। সদ্যই জন্মদিন গিয়েছে ক্যাটরিনার। সোশ্যাল মিডিয়ায় ভিকি স্ত্রীকে শুভেচ্ছাও জানিয়েছিলেন তিনি। তবে এবার কি জীবনের নতুন অধ্যায় আসতে চলেছে তাঁদের? সদ্য প্রকাশ হওয়া ছবি উস্কে দিয়েছে সেই জল্পনাই।

ক্যাটরিনা সবসময়েই বলে আসছেন, নিজের খুশির রাশ নিজের হাতেই থাকা জরুরি। অন্য কারও হাতে গেলেই মুশকিল। এই নীতিতে এখনও বিশ্বাসী ক্য়াটরিনা। তিনি বিশ্বাস করেন, তাঁকে যদি সবথেকে বেশি কেউ খুশি করতে পারেন, তা হল তিনি নিজেই। শরীরচর্চা করলে নাকি তাঁর মন ভাল হয়ে যায়। এই কারণে তিনি যখন নিয়মিত কার্ডিও ও যোগা করেন, তখন তাঁর মন ভাল থাকে। তবে ক্যাটরিনা এ ও উল্লেখ করতে ভুললেন না যে, কখনও কখনও তাঁর স্বামী, অর্থাৎ ভিকি কৌশল ও অবাক ভাবে তাঁর মন ভাল করে দেয়। কারণ ভিকি ক্যাটরিনাকে নিঃস্বার্থভাবে ভালবাসেন। আর সেই কারণেই ক্যাটরিনার মনের কথা বুঝতে পারেন।
এর আগে একটি সাক্ষাৎকারে ক্যাটরিনা বলেছিলেন ভিকি ভীষণ ভাল শ্রোতা। যখনই ক্যাটরিনার ঘরের বাইরে মন খারাপ করার মতো কিছু হয় বা রাগ হয়, ক্যাটরিনা ভিকিকে এসে সবটা বলেন, তার সামনেই চিৎকার করেন বা কান্নাকাটি করেন। ভিকি কিন্তু ধৈর্য্য হারান না। সমস্তটা শোনেন একেবারে মন দিয়ে। মাঝে মধ্যে ক্যাটরিনা খুব বেশি তাড়াতাড়ি ইংরাজিতে কথা বললে ভিকি বলেন একটু আস্তে কথা বলতে। কারণ তিনি কিছুই বুঝতে পারছেন না।

-এবিপি আনন্দ

 

 

পূর্বের খবরবিবিসি রিপোর্ট : ট্রাম্পের দেওয়া ২৫ শতাংশ শুল্কের প্রভাব সামলাতে পারবে ভারত?
পরবর্তি খবর১৫ শতাংশ কমিয়ে বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক ২০ শতাংশ