বিশ্বকাপ ২০২৬ : আর্জেন্টিনার ২৬ সদস্যের দল ঘোষণা

 

ভিনিউজ : বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে ২০২৬ বিশ্বকাপেও খেলবেন লিওনেল মেসি৷ বৃহস্পতিবার রাতে ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি৷ সেই দলে জায়গা পেয়েছেন ৩৮ বছর বয়সি সুপারস্টার৷

আর্জেন্টিনার ২৬ সদস্যের দলে অধিনায়ক হিসেবে আছেন ৩৮ বছর বয়সি সুপারস্টার লিওনেল মেসি৷২০২২ সালে কাতার বিশ্বকাপে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে আর্জেন্টিনাকে তৃতীয় শিরোপা এনে দিয়েছিলেন মেসি৷ এবার খেলতে নামলে এটি হবে তার ষষ্ঠ বিশ্বকাপ৷ এর মধ্য দিয়ে পুরুষ ফুটবলে বিশ্বকাপের ছয়টি আসরে খেলা ক্রিস্টিয়ানো রোনালদোর পাশে নাম লেখাবেন তিনি৷

বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডও এখন মেসির দখলে৷ এখন পর্যন্ত তিনি খেলেছেন ২৬টি ম্যাচ৷

আর্জেন্টিনার বিশ্বকাপ দল:

গোলরক্ষক: হুয়ান মুসো (আতলেতিকো মাদ্রিদ), গেরোনিমো রুই (মার্সেই), এমিলিয়ানো মার্তিনেজ (অ্যাস্টন ভিলা)৷

ডিফেন্ডার: লেওনার্দো বালের্দি (মার্সেই), নিকোলাস তাগলিয়াফিকো (লিঁও), গনসালো মন্তিয়েল (রিভার প্লেট), লিসান্দ্রো মার্তিনেজ (ম্যানচেস্টার ইউনাইটেড), ক্রিস্তিয়ান রোমেরো (টটেনহাম), নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), ফাকুন্দো মেদিনা (মার্সেই), নাহুয়েল মলিনা (আতলেতিকো মাদ্রিদ)৷

মিডফিল্ডার: লিয়ান্দ্রো পারেদেস (রিভার প্লেট), রদ্রিগো দি পল (ইন্টার মায়ামি), ভালেন্তিন বার্কো (স্ট্রাসবুর্গ), জিওভানি লো সেলসো (রিয়াল বেতিস), এজেকিয়েল পালাসিওস (বায়ার লেভারকুসেন), অ্যালেক্সিস ম্যাক আলিস্টার (লিভারপুল), এনজো ফার্নান্দেজ (চেলসি)৷

ফরোয়ার্ড: হুলিয়ান আলভারেজ (আতলেতিকো মাদ্রিদ), লিওনেল মেসি (ইন্টার মায়ামি), নিকোলাস গনসালেস (আতলেতিকো মাদ্রিদ), তিয়াগো আলমাদা (আতলেতিকো মাদ্রিদ), জুলিয়ানো সিমিওনে (আতলেতিকো মাদ্রিদ), নিকো পাজ (কোমো), হোসে ম্যানুয়েল লোপেস (পালমেইরাস), লাওতারো মার্তিনেজ (ইন্টার মিলান)৷

 

 

 

 

 

 

পূর্বের খবরতৃণমূলের ভরাডুবির পর রাজনীতি নিয়েই ব্যস্ত শত্রুঘ্ন, জানালেন মেয়ে সোনাক্ষী
পরবর্তি খবরসরকার ও বিএনপির বিরুদ্ধে বিভিন্ন ধরনের চক্রান্ত চলছে: রিজভী
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!