বাংলাদেশ সহ ৭৫ দেশের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র

 

ভিনিউজ : বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য ভিসা প্রদান অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। এই তালিকায় বাংলাদেশও অন্তর্ভুক্ত রয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) সংবাদমাধ্যম ফক্স নিউজ এ খবর প্রকাশ করেছে।

প্রথমে কয়েকটি দেশের নাম প্রকাশ করেছিল ফক্স নিউজ। পরে তারা জানায় এতে বাংলাদেশের নামও আছে। আগামী ২১ জানুয়ারি থেকে এটি কার্যকর হবে।

ফক্স নিউজের হাতে আসা পররাষ্ট্র দপ্তরের এক অভ্যন্তরীণ নথিতে বলা হয়েছে, ভিসা যাচাই ও নিরাপত্তা প্রক্রিয়া পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট দেশগুলোর জন্য ভিসা দেওয়া হবে না। কনস্যুলার কর্মকর্তাদের বিদ্যমান আইনের আওতায় ভিসা প্রত্যাখ্যানের নির্দেশ দেওয়া হয়েছে। এই তালিকায় সোমালিয়া, রাশিয়া, আফগানিস্তান, আলবেনিয়া, আলজেরিয়া, অ্যান্টিগা ও বার্বুডা, আর্মেনিয়া, আজারবাইজান, বাহামা দ্বীপপুঞ্জ, বাংলাদেশ, বার্বাডোস, বেলারুশ, বেলিজ, ভুটান, বসনিয়া, ব্রাজিল, মিয়ানমার, কম্বোডিয়া, ক্যামেরুন, কেপ ভার্দে, কলম্বিয়া, আইভরি কোস্ট, কিউবা, কঙ্গো, ডোমিনিকা, মিসর, ইরিত্রিয়া, ইথিওপিয়া, গুয়াতেমালা, ইরান, ইরাকসহ আরও বহু দেশ রয়েছে।

 

পূর্বের খবরনাজমুল পদত্যাগ না করলে সব ধরনের খেলা বর্জনের আলটিমেটাম- কোয়াব
পরবর্তি খবররয়টার্সের প্রতিবেদন : মার্কিন হামলার আশঙ্কায় আকাশপথ বন্ধ করলো ইরান
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!