বলিউড ; কর দিয়ে ‘শীর্ষে’ নাম তুললেন রশ্মিকা মন্দানা?

 

ভিনিউজ ডেস্ক : খ্যাতি বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়ছে তাঁর সম্পত্তির পরিমাণও। শোনা যাচ্ছে, আগামী ফেব্রুয়ারিতে নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী। তার আগে মোটা টাকা কর দিলেন অভিনেত্রী। ২০১৬ সালে অভিনয়ে আত্মপ্রকাশ। তার পর থেকে সাফল্যের রেখা আকাশমুখী রশ্মিকা মন্দানার। ‘কিরিক পার্টি’ থেকে ‘গীতগোবিন্দম’ হয়ে ‘পুষ্পা: দ্য রাইজ়’, ‘অ্যানিম্যাল’— বহু হিট ছবি উপহার দিয়েছেন অভিনেত্রী। গত বছর রশ্মিকার ছ’টি ছবি মুক্তি পেয়েছে। অন্য অভিনেত্রীদের তুলনায় সংখ্যাটা অনেকটাই বেশি তাঁর। শোনা যাচ্ছে, আগামী ফেব্রুয়ারি মাসে নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী। তাঁর আগে মোটা টাকা কর দিলেন অভিনেত্রী।

কর্মসূত্রে কখনও মুম্বইয়ে, কখনও হায়দরাবাদে থাকতে হয় তাঁকে। রশ্মিকা নিজে অবশ্য কর্নাটকের কোডগু জেলার বাসিন্দা। বছরের শুরুতেই প্রায় ৪.৬৯ কোটি টাকা কর দিয়েছেন তিনি। এ বছর জেলার সর্বোচ্চ করদাতা তিনি।

খ্যাতি বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়ছে মন্দানার সম্পত্তির পরিমাণও। বিলাসবহুল বহুমূল্য গাড়ির সংগ্রহ তৈরি করে ফেলেছেন ইতিমধ্যেই। তাঁর গ্যারাজে রয়েছে মার্সিডিজ় সি ক্লাস, অডি কিউ থ্রি এবং রেঞ্জ রোভারের মতো গাড়িও। রিয়্যাল এস্টেটেও বিপুল বিনিয়োগ করেছেন রশ্মিকা, এ কথা জানা গিয়েছে। বেঙ্গালুরুতে তাঁর একটি বিশাল প্রাসাদোপম বাড়ি রয়েছে, যার মূল্য ৪ কোটি টাকা। মুম্বইয়েও তিনি এক বিলাসবহুল বাড়ির মালকিন বলে খবর।
স্বল্প সময়ে ইন্ডাস্ট্রিতে জায়গা পাকা করে নিয়েছেন রশ্মিকা। এই মুহূর্তে দক্ষিণের সব চেয়ে বেশি উপার্জনকারী অভিনেত্রীদের মধ্যে রয়েছেন তিনি। ছবিপিছু ৪ কোটি টাকা পারিশ্রমিক নেন এখন। সব মিলিয়ে তাঁর সম্পত্তির পরিমাণ এখন ৪৫ কোটি টাকারও বেশি বলে জানাচ্ছে বিভিন্ন সূত্র।

পূর্বের খবরওয়েবসাইট উদ্বোধন করলেন ফখরুলকন্যা : সরাসরি মির্জা ফখরুলকে জানানো হবে মনের কথা
পরবর্তি খবর৫০ বছরের গবেষণা : ছত্রাকের এক বিশেষ উপাদান ক্যানসার নির্মূল করতে পারে
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!