৫০ বছরের গবেষণা : ছত্রাকের এক বিশেষ উপাদান ক্যানসার নির্মূল করতে পারে

 

ভিনিউজ : ক্যানসার কোষ ধ্বংস করে ফেলতে পারে, এমন এক উপাদান রয়েছে কিছু চেনা পরিচিত ছত্রাকেই। তার খোঁজ পাওয়া গিয়েছিল বছর পঞ্চাশ আগেই। তবে উপাদানটিকে নতুন করে গবেষণাগারে তৈরি করে ফেলতে সক্ষম হলেন গবেষকেরা।

ক্যানসার কোষ ধ্বংস হবে, যন্ত্রণাহীন পদ্ধতিতে চিকিৎসার উপায় পেলেন গবেষকেরা। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

খোঁজ পাওয়া গিয়েছিল ৫০ বছর আগে। ছত্রাকের মধ্যে থাকা এক বিশেষ উপাদান ক্যানসার কোষের সঙ্গে লড়াই করতে পারে বলে অনুমান করেছিলেন গবেষকেরা। সেই উপাদানটিকে মানুষের শরীরের উপযোগী করে তুললেন ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি (এমআইটি) ও হার্ভার্ড মেডিক্যাল স্কুলের গবেষকেরা। উপাদানটির নাম ‘ভার্টিসিলিন এ’। মস্তিষ্কের ক্যানসার সারাতে এই উপাদানটি বিশেষ ভূমিকা নিতে পারে বলে দাবি।

মস্তিষ্কের ক্যানসারের সবচেয়ে বিপজ্জনক রূপ হল ‘গ্লিয়োব্লাস্টোমা’। এই ক্যানসার বাসা বাঁধলে রোগীকে বাঁচানো প্রায় অসম্ভব হয়ে পড়ে। শুধু রোগের তীব্রতা কমিয়ে রোগীর বেঁচে থাকার সময়কালটা আর একটু বাড়ানোর চেষ্টা করা হয় মাত্র। এমআইটি-র গবেষকেরা জানিয়েছেন, ‘ভার্টিসিলিন এ’ উপাদানটি গ্লিয়োব্লাস্টোমার কোষগুলি ধ্বংস করে ফেলতে পারে। ক্যানসার কোষের অনিয়মিত বিভাজন বন্ধ করতেও এটি কার্যকরী হতে পারে। ‘ভার্টিসিলিন এ’ উপাদানটি একটি অ্যালকালয়েড যৌগ। এটি ছত্রাক থেকে পাওয়া যায়। এর অ্যান্টি-ক্যানসার ও অ্যান্টি-ব্যাক্টেরিয়াল গুণ রয়েছে এর। এই যৌগটির একটি বিশেষত্ব হল, এটি ক্যানসার কোষের ভিতরের এমন কিছু প্রোটিনকে নিষ্ক্রিয় করে দেয়, যাতে কোষগুলির মৃত্যু হতে পারে। যৌগটি ক্যানসার কোষের ডিএনএ-তেও বদল ঘটায়, যাতে কোষগুলির অনিয়মিত বিভাজন বন্ধ হতে পারে।

পূর্বের খবরবলিউড ; কর দিয়ে ‘শীর্ষে’ নাম তুললেন রশ্মিকা মন্দানা?
পরবর্তি খবরবিবিসি প্রতিবেদন : ইরানের শেষ শাহের পুত্র রেজা পাহলভি কে?
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!