ফুটবল বিশ্বকাপ উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

আজ থেকে শুরু হতে যাওয়া ২৩তম ফিফা ফুটবল বিশ্বকাপ উপলক্ষে ১০ টাকা মূল্যমানের একটি বিশেষ স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর নিজস্ব কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই ডাকটিকিট উন্মোচন করা হয়।

স্মারক ডাকটিকিট ছাড়াও এই বৈশ্বিক ক্রীড়া উৎসবকে স্মরণীয় করে রাখতে ৫০ টাকা মূল্যমানের একটি খামসংবলিত স্যুভেনির শিট এবং পাঁচ টাকা মূল্যমানের একটি ডেটা কার্ড প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। এ সময় এসব ডাকসামগ্রীতে একটি বিশেষ সিলমোহর ব্যবহার করা হয়।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্মারক ডাকটিকিট উন্মোচনের অনুষ্ঠানে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী উপস্থিত ছিলেন। এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম; ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমি; প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সেক্রেটারি আতিকুর রহমান রুমন এবং ডাক অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এস এম হারুনুর রশীদ।

রেকর্ডসংখ্যক দল—এবারই প্রথম ৩২ দলের পরিবর্তে বিশ্বের শীর্ষস্থানীয় ৪৮টি দেশ মূল পর্বে অংশ নিচ্ছে। ফলে ম্যাচের সংখ্যা এবং টুর্নামেন্টের পরিধি আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে।

যৌথ আয়োজন: ইতিহাসের প্রথমবারের মতো তিনটি দেশ—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা যৌথভাবে এই বিশ্বকাপ আয়োজন করছে।

ভৌগোলিক ব্যাপ্তি—উত্তর আমেরিকার এই তিন দেশের ১৬টি ভিন্ন শহরে আগামী এক মাস ধরে ফুটবলের এই মহাযজ্ঞ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশে ফুটবল বিশ্বকাপের ব্যাপক জনপ্রিয়তার কথা বিবেচনা করে এবং এই ঐতিহাসিক আসরটিকে স্মরণীয় করে রাখতেই সরকারের ডাক অধিদপ্তর এই বিশেষ স্মারক ডাকটিকিট ও অন্যান্য ডাকসামগ্রী প্রকাশের উদ্যোগ নিয়েছে।

পূর্বের খবরমন্ত্রিসভায় ৯.৩৮ লাখ কোটি টাকার বাজেট অনুমোদন
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!