দক্ষিণ-পশ্চিম ইরানে বিস্ফোরণের শব্দ, ইসরায়েল বলেছে আরও হামলা হবে

 

ভিনিউজ : ইসরায়েলি সেনাবাহিনী আরও হামলা চালানোর খবর নিশ্চিত করার পরই দক্ষিণ-পশ্চিম ইরানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র আভিচায় আদরাই সামাজিক মাধ্যম এক্স-এ লিখেছেন, “বিমান বাহিনীর যুদ্ধবিমানগুলো বর্তমানে দক্ষিণ-পশ্চিম ইরানে সামরিক অবকাঠামো লক্ষ্য করে অভিযান চালাচ্ছে।” তবে তিনি এ নিয়ে আর বিস্তারিত কিছু জানাননি।

ইরানি গণমাধ্যম জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম ইরানের খুজেস্তান প্রদেশের আহভাজ এবং বন্দর-ই মাহশাহরে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

পূর্বের খবর২২ জুন নিবন্ধনের আবেদন জমা দেবে এনসিপি
পরবর্তি খবরইরান কখনোই পরমাণু অস্ত্র অর্জন করতে পারবে না- এমানুয়েল ম্যাক্রঁ