ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন শুরু, রাষ্ট্রপতির ভাষণের ওপর ৫০ ঘণ্টা আলোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আজ রবিবার (১৫ মার্চ) সকাল ১১টায় পুনরায় শুরু হয়েছে। গত বৃহস্পতিবার নতুন সংসদের প্রথম বৈঠকে রাষ্ট্রপতির ভাষণ শেষে অধিবেশন রবিবার পর্যন্ত মুলতবি ঘোষণা করেছিলেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

আজকের কার্যসূচিতে রয়েছে প্রশ্নোত্তর পর্ব, জরুরি জন-গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ এবং রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা। প্রশ্নোত্তর পর্বে মন্ত্রিপরিষদ বিভাগ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হবে।

এদিকে সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকেল ৩টায় অধিবেশন বসবে।

শনিবার সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনের সময়সূচি ও কার্যক্রম নিয়ে আলোচনা হয়। বৈঠকে রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনা বরাদ্দ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পূর্বের খবরডয়েসে ভেলে প্রতিবেদন : যুদ্ধে বেশি বিপর্যস্ত আফগান শরণার্থী ও দরিদ্র ইরানিদের জীবন
পরবর্তি খবরখারগ দ্বীপ কোথায়, কেন যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তু ইরানের এই গুরুত্বপূর্ণ তেলকেন্দ্র
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!