জি-সেভেন সম্মেলনে ট্রাম্পকে জার্মানির জার্সি উপহার দিলেন ম্যার্ৎস

 

ভিনিউজ : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জার্মান ফুটবল দলের জার্সি উপহার দিয়েছেন ফ্রিডরিশ ম্যার্ৎস৷ আজ মঙ্গলবার জি-সেভেন সম্মেলনের প্রথম দিনে এ উপহার দেন জার্মানির চ্যান্সেলর৷
রোববার যুক্তরাষ্ট্রের হিউস্টনে অনুষ্ঠিত ম্যাচে নবাগত কুরাসাওকে ৭-১ গোলে হারায় জার্মানি৷ তার একদিন পরেই ফ্রান্সে শুরু হলো জাপান, ক্যানাডা, ফ্রান্স, জার্মানি, ইটালি, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র -এই সাত দেশের জোট জি-সেভেন-এর সম্মেলন৷
এবারের সম্মেলনে ইউক্রেন ও ইরান ইস্যুতে মতপার্থক্য সত্ত্বেও ইউরোপীয় দেশগুলো ট্রাম্প প্রশাসনের সঙ্গে দূরত্ব কমানোর চেষ্টা করবে বলে ধারণা করা হচ্ছে৷
– রয়টার্স

পূর্বের খবরবিশ্বকাপের মাঝপথে নেইমারকে নিয়ে বড় দুঃসংবাদ পেল ব্রাজিল
পরবর্তি খবরইরান ইস্যুতে ট্রাম্প ও ওবামার মধ্যে পার্থক্য কী?
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!