জিও নিউজের প্রতিবেদন : পাকিস্তানে জুমার নামাজের সময় বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের

 

ভিনিউজ ডেস্ক : পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জুমার নামাজের সময় একটি পুলিশ কম্পাউন্ডে সন্দেহভাজন আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ জন বেসামরিক নাগরিক ও পাঁচজন পুলিশ কর্মকর্তা রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৫০ জনের বেশি। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট জেলায় এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় সম্প্রচারমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জিও নিউজ জানিয়েছে, খাইবার পাখতুনখো প্রদেশের কোহাত জেলার ওল্ড পুলিশ লাইন্স গেটে বিস্ফোরকভর্তি একটি গাড়ি সজোরে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে।

কোহাট জেলা হাসপাতালের শীর্ষ কর্মকর্তা তাহির আলী শাহ নিশ্চিত করেছেন, আহতদের পাশাপাশি ১৫ জনের মরদেহ এই স্বাস্থ্যকেন্দ্রে আনা হয়েছে। খাইবার পাখতুনখো পুলিশ নিহতদের পরিচয় নিশ্চিত করে জানিয়েছে যে তাদের মধ্যে ১১ জন বেসামরিক নাগরিক ও ৫ জন পুলিশ সদস্য।

পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের পর এক ‘সন্ত্রাসী’ও নিহত হয়েছে। বিস্ফোরণের ফলে পুলিশ কম্পাউন্ডের ভেতরের মসজিদের বাইরে একটি গর্তের সৃষ্টি হয়।

 

পূর্বের খবরতেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক: জঙ্গি সন্দেহে আটক ২৩
পরবর্তি খবরমোদির জন্মদিনে তারেক জিয়ার শুভেচ্ছা: ভারত-বাংলাদেশ সম্পর্কে কি বরফ গলতে শুরু করবে ?
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!