গোপালগঞ্জে দুটি বাসে ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ, নিহত১, আহত-৬০
গোপালগঞ্জ প্রতিনিধি
ভিনিউজ : গোপালগঞ্জে দুটি বাস ও ট্রাকে ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছে। আজ মঙ্গলবার বিকাল সোয়া চারটার দিকে ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চেচানিয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, আজ বিকেলে ঢাকাগামী সুন্দরবন পরিবহনের একটি বাস অপর একটি জিএমএস পরিবহনের বাসকে ওভারটেক করতে যায়। এ সময় বিপরীত দিক অপর একটি ট্রাক চলে আসলে সংঘর্ষ ঘটে। এতে বাস দুটি মহাসড়কের খাদে পড়ে যায় ও ট্রাকের পিছনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে দুই বাসে থাকা অন্তত ৬০ জন যাত্রী আহত আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ ও গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করে। সেখানে এক জন বাস যাত্রী নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।




