গোপালগঞ্জে এবার ইউএনওর গাড়িতে ছাত্রলীগ-আওয়ামী লীগের হামলা

 

 

ভিনিউজ : গোপালগঞ্জ সদরে পুলিশের গাড়িতে আগুন ও ভাঙচুরের পর এবার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ি বহরে হামলা চালিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা। বুধবার (১৬ জুলাই) সকালে সদর উপজেলার গান্ধীয়াশুর এলাকায় এ ঘটনা ঘটে।

ইউএনও এম রকিবুল হাসান হামলার বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন।

ইউএনও বলেন, জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ গোপালগঞ্জ শহরের পৌর পার্কে পদযাত্রা ও পথসভা করার কথা রয়েছে।

তাদের কর্মসূচি বানচালের জন্য আওয়ামী লীগ ও ছাত্রলীগের সমর্থকেরা প্রথমে পুলিশের ওপর হামলা করে, পরে আমার গাড়ি বহরে হামলা ও ভাঙচুর চালায়।
এর আগে উলপুর এলাকায় গোপালগঞ্জ সদরে পুলিশের গাড়িতে আগুন ও ভাঙচুর করেছে আওয়ামী লীগ সমর্থিত নেতাকর্মীরা।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচি ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’কে কেন্দ্র করে এসব হামলার ঘটনা ঘটছে বলে জানা গেছে।

পূর্বের খবরআবু সাঈদ স্মরণে আজ জুলাই শহীদ দিবস
পরবর্তি খবরইসির ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয়েছে ‘নৌকা’ প্রতীক