নিজস্ব সংবাদদাতা
গোপালগঞ্জ-১ (কাশিয়ানী-মুকসুদপুর ) আসনে জুলাই অভ্যুত্থানে ছাত্র হত্যাকারী, স্বৈরাচারের দোসর, অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক বরখাস্তকৃতদের মনোনয়নের মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের অভিযোগ তুলে গোপালগঞ্জ জেলার সাধারণ জনগণ তীব্র প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করছেন মিজান শেখ, সজীব লস্কর, তামিম আহমেদ, মাহফুজা বেগম, কবিতা বেগম।
শনিবার, (২৪ জানুয়ারী) বিকেল সাড়ে ০৩টার দিকে গোপালগঞ্জ সদরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন গোপালগঞ্জ জেলার সাধারণ জনগণ।
এসময় গোপালগঞ্জ জেলার সাধারণ জনগণ বলেন, আমরা গোপালগঞ্জবাসী আপনারা জানেন এই এলাকার জনগণ অত্যন্ত শান্তিকামী। বিগত দিনগুলোতে আপনারা দেখেছেন কারা আওয়ামী সুবিধা নিয়ে জনগণকে বঞ্চিত করে নিজেরা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে।
এসময় বক্তারা আরও বলেন, তারাই আবার কেউ স্বতন্ত্র কিংবা অন্যদলের ব্যানারে নিজেদেরকে পুর্নবাসিত করার চেষ্টা করছে। এলাকায় মাদক কারবারী থেকে শুরু করে সব ধরনের অপরাধের সাথে তারা জড়িত ছিল। গত জুলাই মাসে অর্থ ও অস্ত্রের সহযোগিতা ছাড়াও নিজেরা বন্দুক হাতে ছাত্র জনতাকে গুলি করে হত্যা করে যার কারনে তারা একাধিক মামলার আসামী এবং এখন জেলে আছে।আমাদের মাথায় আসে না ছাত্র হত্যাকারী, আওয়ামীলীগের বিভিন্ন কমিটিতে পদধারী এবং অন্তবর্তীকালীন সরকার দ্বারা বরখস্তকৃত উপজেলা চেয়ারম্যান-মেয়র আশ্রাফুল আলম শিমুল, কাবির মিয়া, কামরুজ্জামান ভুইয়া লুটুল কিভাবে এই নির্বাচনে প্রার্থীতা বৈধতা পায়? তাহলে এই ছাত্র জনতার রক্তদান কী বৃথা যাবে? আমরা অন্তবর্তীকালীন সরকার, প্রধান নির্বাচন কনিশন ও মহামান্য হাইকোর্টের সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আওয়ামীলীগের এই দোসরদের পুর্ণবাসিত হওয়ার সুযোগ দিবেন না।
গোপালগঞ্জ জেলার সাধারণ জনগণ’রা বলেন, আমরা গোপালগঞ্জ বাসী চাই, অতি দ্রুত তাদের সকল কার্যক্রম অবৈধ ঘোষণা করে মনোনয়ন বাতিল করার অনুরোধ জানাই।




