একাদশে ভর্তি আবেদনের ফল আজ, দেখবেন যেভাবে

একাদশ শ্রেণিতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন গ্রহণ শেষ হয়েছে। প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টায়। নির্বাচিত শিক্ষার্থীদের ১৮ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে ভর্তি নিশ্চয়ন করতে হবে। নির্ধারিত সময়ে নিশ্চয়ন না করলে নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।

ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মুনসী হুমায়ুন কবির সম্প্রতি এসব তথ্য জানিয়েছেন।

নীতিমালা অনুযায়ী, পছন্দক্রমের ভিত্তিতে মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ১৯ সেপ্টেম্বর রাত ৮টায়। ২০ থেকে ২২ সেপ্টেম্বর ভর্তি কার্যক্রম চলবে। ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।

শিক্ষার্থীরা খুব সহজেই অনলাইনের মাধ্যমে তাদের ফল ও বরাদ্দকৃত কলেজের নাম দেখতে পারবেন:

একাদশ শ্রেণির ভর্তি ফল দেখবেন যেভাবে

খুব সহজেই কয়েকটি ধাপ অনুসরণ করে ভর্তি ফল জানা যাবে।

প্রথমে একাদশ শ্রেণির ভর্তির অফিশিয়াল ওয়েবসাইট xiclassadmission.gov.bd-এ প্রবেশ করুন। ওয়েবসাইটের হোমপেজে থাকা ‘View Result’ বাটনে ক্লিক করুন।

এরপর প্রয়োজনীয় তথ্য দিন- এসএসসি বা সমমান পরীক্ষার রোল নম্বর, শিক্ষা বোর্ডের নাম, পাসের সাল এবং রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে লিখুন।

স্ক্রিনে প্রদর্শিত সিকিউরিটি ক্যাপচা কোড নির্ধারিত ঘরে লিখুন।

সব তথ্য সঠিকভাবে দেওয়ার পর Submit বাটনে ক্লিক করুন। এরপরই স্ক্রিনে আপনার ভর্তি ফলাফল দেখা যাবে। সেখানে আপনি কোন কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন, তা জানতে পারবেন।

বোর্ডের তথ্য অনুযায়ী, গত ২ সেপ্টেম্বর অনলাইনে একাদশ শ্রেণির ভর্তি আবেদন শুরু হয়ে ১৩ সেপ্টেম্বর রোববার রাত ৮টায় শেষ হয়। ভর্তি নির্দেশিকা অনুযায়ী সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজে পছন্দের সুযোগ পেয়ে এবার মোট ৯ লাখ ৯৫ হাজার ২৩৪ জন শিক্ষার্থী আবেদন করেছেন।

পূর্বের খবরমহাকাশে অস্ত্র মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র, সতর্ক করল চীন-রাশিয়া
পরবর্তি খবরডিসেম্বর পর্যন্ত দেশে জ্বালানি তেলের কোনো সংকট হবে না: বিপিসি চেয়ারম্যান
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!