আনন্দবাজার রিপোর্ট : কলকাতায় এসেছিলেন ইউটিউবার ‘গুপ্তচর’ জ্যোতি!

 

ভিনিউজ ডেস্ক : পাকিস্তান যাওয়ার আগে কলকাতায় এসেছিলেন জ্যোতি মলহোত্রা। ঘুরে বেড়িয়েছেন শহরের নানা জায়গায়। পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে ধৃত ইউটিউবার জ্যোতির সঙ্গে ছিলেন শহরের এক নেটপ্রভাবী। সমাজমাধ্যমে জ্যোতির পোস্ট করা ভিডিয়ো ঘেঁটে মিলল এই তথ্য। শহরের যে নেটপ্রভাবীর সঙ্গে জ্যোতিকে দেখা গিয়েছিল, তাঁর সঙ্গে যোগাযোগ করেছিল আনন্দবাজার ডট কম। তিনিও তাঁদের ভ্রমণবৃত্তান্তের কথা বিশদে জানালেন।

গ্রেফতার হওয়ার পর থেকেই জ্যোতির ভ্রমণ সংক্রান্ত ভিডিয়োগুলি তদন্তকারীদের আতশকাচের তলায়। জ্যোতি কবে কোথায় গিয়েছিলেন, কাদের সঙ্গে ঘুরেছেন, তাঁদের সম্পর্কেও স্বাভাবিক ভাবেই খোঁজ করছেন তদন্তকারীরা। গত বছর সেপ্টেম্বরে পুরী গিয়ে সেখানকার এক নেটপ্রভাবীর সঙ্গে দেখা করেছিলেন জ্যোতি। সূত্রের খবর, সেই নেটপ্রভাবীকে তদন্তকারীরা জিজ্ঞাসাবাদ করেছেন।

শহরের ওই নেটপ্রভাবীর সঙ্গে অবশ্য তদন্তকারীরা এখনও যোগাযোগ করেননি। ওই যুবক বলেন, ‘‘আমার সঙ্গে পুলিশ এখনও যোগাযোগ করেনি। আমি কোনও দেশদ্রোহী কার্যকলাপের সঙ্গে জড়িত নই। যদি হতাম, পুলিশ এত ক্ষণে আমাকে গ্রেফতার করে নিত। কিন্তু করেনি। তাই আমার কোনও ভয় নেই। আমি এ সব কিছুই করিনি।’’

পূর্বের খবরবিবিসি বাংলা রিপোর্ট : ভারত-পাকিস্তান সংঘর্ষ নিয়ে রাহুল গান্ধী কেন জয়শঙ্করকে বারবার নিশানা করছেন?
পরবর্তি খবরজামিন পেলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া