আইয়ুব বাচ্চু, ববিতা, ওয়ারফেইজসহ যারা পাচ্ছেন এবারের একুশে পদক

 

ভিনিউজ : বাংলাদেশ ব্যান্ড সংগীতের শিল্পী প্রয়াত আইয়ুব বাচ্চু ও চলচ্চিত্র অভিনেত্রী ফরিদা আক্তার ববিতাসহ নয় বিশিষ্ট ব্যক্তি এবং একটি ব্যান্ড দলকে এ বছর একুশে পদক দেওয়া হবে।

বৃহস্পতিবার ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। একুশে পদক বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পদক।

এছাড়াও ২০২৬ সালে এই পদক পেতে যাচ্ছেন, শিল্পী অধ্যাপক মো. আব্দুস সাত্তার, ভাস্কর তেজস হালদার, স্থপতি মেরিনা তাবাসসুম, নৃত্যশিল্পী অর্থি আহমেদ, নাট্যকার ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিক শফিক রেহমান এবং শিক্ষাবিদ অধ্যাপক ড. মাহবুবুল আলম মজুমদার।

এছাড়া সঙ্গীতদল হিসেবে ওয়ারফেইজ এবারে একুশে পদক পেতে যাচ্ছে। এর মধ্য দিয়ে এই প্রথম কোনো রক ব‍্যান্ড কোনো জাতীয় পুরস্কারের জন‍্য বিবেচিত হলো।

বাংলাদেশের চলচ্চিত্র, সংগীত, সাংবাদিকতা, স্থাপত্যশৈলী, ভাস্কর্য, শিল্পকলা, নৃত্য, নাট্যকলা, শিক্ষা এই কয়েকটি ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য তাদের এই পুরস্কার দেওয়ার কথা রয়েছে।এর আগে, গত বছরের জুলাইয়ের শেষ দিকে একুশে পদক ২০২৬ এর জন্য মনোনয়ন আহ্বান করে সরকার। একই বছরের ৩০শে অক্টোবরের মধ্যে মনোনয়ন জমা দেওয়ারও আহ্বান জানানো হয়।

পূর্বের খবররমজান : অফিস চলবে নতুন সময়ে
পরবর্তি খবরজগতের সকলের মা হয়ে থাকতে চাই, দত্তক নিতে চাই না -আনন্দবাজারকে জয়া আহসান