আইএমএফ-বিশ্বব্যাংক থেকে বাড়তি অর্থসহায়তা পেতে পারে বাংলাদেশ

 

ভিনিউজ : মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে সৃষ্ট আর্থিক ঘাটতি পূরণে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংক বাংলাদেশকে নিয়মিত বাজেট সহায়তার বাড়তি অর্থসহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী ওয়াশিংটনে আইএমএফ-বিশ্বব্যাংকের স্প্রিং মিটিংয়ের সাইডলাইনে এসব সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এই ইঙ্গিত দেন। অর্থমন্ত্রী ১১ সদস্যের প্রতিনিধিদল নিয়ে বর্তমানে ওয়াশিংটনে রয়েছেন।

গত ১৩ এপ্রিল তিনি আইএমএফের নির্বাহী পরিচালক উর্জিত প্যাটেল এবং বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট জন জুটসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠক করেন।

অর্থমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘আইএমএফ-এর বিদ্যমান প্রোগ্রামের কিস্তি ছাড়ের অতিরিক্ত আরও ভালো কিছু হতে পারে।’
তিনি বলেন, ‘কিস্তি ছাড় তো একটা বিষয়, প্রোগ্রামের আন্ডারে এর চেয়ে আরও ভালো কিছু হতে পারে।’ অর্থমন্ত্রী বলেন, ‘আশা করছি সার্বিকভাবে সর্ট-টার্মে জুনের মধ্যে এবং নেক্সট বাজেটে (অতিরিক্ত ফান্ডিং) পাওয়া যাবে। সার্বিক আলোচনা সফল হয়েছে।’

পূর্বের খবরটাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান
পরবর্তি খবরমেজাজ হারালেন কারিনা ?
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!