৪ জেলায় নতুন ডিসি

রংপুরসহ দেশের চার জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেওয়া হয়েছে। বাকি ৩ জেলা হলো- রাজবাড়ী, ঠাকুরগাঁও ও পাবনা।

বুধবার (০১ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের চার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এসব কর্মকর্তাদের চার জেলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি বা পদায়ন করা হলো।

কোন জেলায় কে ডিসি হলেন

প্রজ্ঞাপন অনুযায়ী মিস আফরোজা পারভীন পরিচালক (উপসচিব), বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির পরিচালক (উপসচিব) মিস আফরোজা পারভীনকে রাজবাড়ী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রফিকুল হককে ঠাকুরগাঁও, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলামকে পাবনা ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের সচিব (উপসচিব) মোহাম্মদ রুহুল আমিনকে রংপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনের শেষে বলা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

পূর্বের খবররোববার থেকে দেশজুড়ে হামের টিকাদান কর্মসূচি শুরু : স্বাস্থ্যমন্ত্রী
পরবর্তি খবরআ. লীগ আমলে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে : প্রধানমন্ত্রী
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!