২০৩০ বিশ্বকাপের ফাইনাল খেলা হবে স্পেন বা মরক্কোর

 

ভিনিউজ : ২০৩০ সালের ফিফা ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ মরক্কোর কাসাব্লাঙ্কায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফৌজি লেকজা। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্প্যানিশ বার্তা সংস্থা ইএফই-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই তথ্য জানিয়েছেন।

তবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা এখন পর্যন্ত ফাইনাল ম্যাচের ভেন্যু নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি। ফাইনাল ম্যাচটি আয়োজনের দৌড়ে স্পেন এবং মরক্কোর মধ্যে বেশ ভালো লড়াই চলছে।

ফাইনাল ম্যাচটি আয়োজনের জন্য নির্ধারণ করা হয়েছে কাসাব্লাঙ্কা থেকে ৬০ কিলোমিটার দূরে বেনসলিমান অঞ্চলকে। সেখানে ১২ বিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত হচ্ছে বিশাল ‘হাসান দ্বিতীয় স্টেডিয়াম’। স্টেডিয়ামটির ধারণক্ষমতা হবে এক লাখ ১৫ হাজার জন।

২০৩০ সালের বিশ্বকাপ ফুটবল একটি ব্যতিক্রমী ও ঐতিহাসিক রূপ নিতে যাচ্ছে। এই প্রথমবারের মতো বিশ্বজুড়ে ৩টি মহাদেশের ৬টি দেশে ছড়িয়ে-ছিটিয়ে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের বিভিন্ন ম্যাচ।

উদ্বোধনী প্রথম তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে লাতিন আমেরিকার তিন দেশ- আর্জেন্টিনা, প্যারাগুয়ে এবং উরুগুয়েতে। এর পর টুর্নামেন্টের মূল অংশের খেলাগুলো যৌথভাবে আয়োজন করবে মরক্কো, পর্তুগাল এবং স্পেন।

পূর্বের খবরবিরক্ত তারা সুতারিয়ার পাপারাৎজ়িরাদের উপর
পরবর্তি খবরআমাকে সংসদে অকথ্য ভাষায় গালাগালি করা হয়েছে: রুমিন ফারহানা
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!