হাম ও উপসর্গে ১৭ শিশুর মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে শিশুমৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় আরও ১৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামে আক্রান্ত হয়ে দুই শিশু ও উপসর্গ নিয়ে ১৫ শিশুর মৃত্যু হয়েছে।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এই হিসাব গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৫৪ জনের। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৪৬৭ জনে।

১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫২ জনে। অন্যদিকে সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৫৯ জনে। এ নিয়ে হাম ও উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা ৩১১।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসাকেন্দ্রে গেছে ১ হাজার ৩০২ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৬ জন। এই সময়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ হাজার ৬১ জন।

পূর্বের খবরজয়ের পথে বিজেপি, কে হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী
পরবর্তি খবরধরাশায়ী তৃণমূল, হারলেন মমতা, মমতার কেন্দ্রে তাঁকে হারালেন শুভেন্দু
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!