সুপারন্যাচারাল থ্রিলার নিয়ে জুটি বাঁধছেন সাইফ-কিয়ারা

 

ভিনিউজ : বয়স বা ক্যারিয়ারের হিসাবে দুজনের মধ্যে প্রজন্মের ব্যবধান থাকলেও সাইফ এখনো নিজের কাজের ধারাবাহিকতা বজায় রেখেছেন। ফলে সময়ের তরুণ শিল্পীদের সঙ্গেও তাকে নিয়মিত দেখা যায়। এবার সেই তালিকায় যোগ হচ্ছেন কিয়ারা আদভানি, যিনি বলিউডের বর্তমানে অন্যতম জনপ্রিয় অভিনেত্রী।

মঙ্গলবার (১৮ আগস্ট) পিঙ্কভিলার খবর অনুসারে, একটি ভৌতিক-থ্রিলার সিনেমায় একসঙ্গে অভিনয় করবেন দুজন। নির্দেশনায় থাকছেন কনিকা ঢিলন। এটিই হবে তার পরিচালনায় প্রথম ছবি। এখন চিত্রনাট্যের কাজ চলছে। বছরের শেষ দিকে শুটিং শুরু হওয়ার কথা।

সিনেমার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, কনিকার পরের ছবিতে সাইফ আর কিয়ারা একসঙ্গে অভিনয় করবেন। গল্পটা দারুণ থ্রিলার, আর তাতে অতিপ্রাকৃত উপাদানও থাকবে। সাইফ-কিয়ারাকে মাথায় রেখেই চিত্রনাট্য তৈরি করা হচ্ছে।

এতদিন চিত্রনাট্যকার হিসেবেই নাম করেছেন কনিকা। তার লেখা গল্পে তৈরি হয়েছে মনমর্জিয়া, কেদারনাথ, জাজমেন্টাল হ্যায় কেয়া, হাসিন দিলরুবা, রশ্মি রকেট, রক্ষা বন্ধন আর ডাঙ্কি—যেগুলো দর্শকদের পছন্দ হয়েছে। এবার তিনি নিজেই পরিচালক হিসেবে নামছেন। তাই এই সিনেমার প্রতি দর্শকদের আলাদা নজর থাকবে বলেই মনে করা হচ্ছে।

 

পূর্বের খবরশিশু-কিশোরদের ‘আসক্ত’ করার অভিযোগে মেটার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মামল
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!