সাংবাদিক ও গবেষক জয়ন্ত আচার্যের আজ জন্মদিন

 

তানজিনা হাসান মেৌ

 

ভিনিউজ : আজ পয়লা এপ্রিল সাংবাদিক ও গবেষক জয়ন্ত আচার্যের জন্মদিন । তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র থাকাকালীন দৈনিক লাল সবুজ পত্রিকার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের রিপোর্টার হিসাবে সাংবাদিকতা শুরু করেন। পরে দৈনিক বাংলা থেকে প্রকাশিত আলোড়িত সাপ্তাহিক বিত্রিতায় রিপোর্টার হিসাবে কাজ করেন । বিচিত্রায় আনেকগুলো আলোচিত কভার ষ্টোরি করেন ।খ্যাতি অর্জন করেন । এসময় তিনি সুযোগ পান দেশের খ্যাতনামা সাংবাদিকদের সাথে কাজ করার । পরে বিচিত্রার সম্পাদক শাহাদৎ চোধুরী সম্পাদিত সাপ্তাাহিক ২০০০ অনেক  সাড়া জাগােনা অনুসন্ধানী রিপোর্ট করেছেন, যা সেই সময় দেশ-বিদেশে আলোড়ন তুলেছে । পরে তিনি চ্যানেল আই যোগ দেন। দৈনিক ভোরের কাগজ , দেশের প্রথম অন লাইন দৈনিক বিডি নিউজ  বিশেষ প্রতিবেদক হিসাবে কাজ করেছেন । তিনি অনুসন্ধানী সাংবাদিক জন্য পেয়েছেন জাতীয় পুরস্কার । দেশ -বিদেশে নিয়েছেন সাংবাদিকতার প্রশিক্ষণ ।

 

তার অনুসন্ধানী সাংবাদিকতা নিয়ে  রয়েছেন দুইটি বই : দৃষ্টির অন্তরালে ও আদিবাসী জনপথের পখে প্রান্তরে । অনুসন্ধানী সাংবাদিকতা নিয়ে  বই দৃষ্টির অন্তরালে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগের পাঠ্য হয় ।

 

তিনি নিয়মিত বিভিন্ন জাতীয় দৈনিকে কলাম লিখেন ।বাংলাদেশের বিভিন্ন সামািজিক সমস্যা , নির্বাচন ও মুক্তিযুদ্ধ নিয়ে গবেষণা করেন। তিনি দীর্ঘদিন অন লাইন মিডিয়া এসোসিয়েশনের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকায় কর্মরত  সাংবাদিকদের নিয়ে গড়ে ওঠা সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য । মানবতাবাদী সংগঠন রোটারী ক্লাব অফ ইস্কাটনের সদস্য । ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের নেটওয়ার্ক ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন সদস্য ।

 

বর্তমানে তিনি অন লাইন দৈনিক ভিনিউজ বিডির সম্পাদক ও ভারত খেকে প্রকাশিত দৈনিক আজকালের বাংলাদেশ প্রতিনিধি । ভিনিউজের প্রধান সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ এস এম সামছুল আরেফিন ও চেয়ারম্যান এ্যাপেক্স ওয়েভিং গ্রুপের এর চেয়ারম্যান হারুন আর রশিদ । জয়ন্ত আচার্য  রয়েছেন দেশের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ।  vnewsbd.com পরিবারের পক্ষ থেকে তাকে জন্মদিনের শুভেচ্ছা ।

পূর্বের খবরশিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইনে ক্লাস
পরবর্তি খবরক্রিমিয়ায় ২৯ আরোহী নিয়ে বিধ্বস্ত রুশ বিমান, সবাই নিহত