শারদীয় সাজে পূজা চেরি : ভক্তদের জানালো শুভেচ্ছা

ভিনিউজ ডেস্ক : আসছে বাঙালি সনাতন ধর্মাবলবীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। পূজার বাকি আর মাত্র কয়েক সপ্তাহ। এমন আবহে পূজার সাঁজে সেজে উঠলেন চিত্রনায়িকা পূজা চেরি। সামাজিক যোগাযাগমাধ্যমে দুর্গা প্রতিমার সামনে তোলা বেশ কয়েকটি নজরকাড়া ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন তিনি।

 

যে আয়োজনে পাঁচ বছর পর দেখা যাবে শাকিব খানকে ছবিগুলোতে অফ-হোয়াইট শাড়ি ও সবুজ ব্লাউজে বাঙালিয়ানায় ধরা দিয়েছেন এই চিত্রনায়িকা। ক্যাপশনে দেবী দুর্গার মহিমা ও নারীশক্তির জয়গান গেয়ে একটি আবেগঘন বার্তা দিয়েছেন পূজা চেরি। লিখেছেন, ‘দেবী দুর্গা শুধু প্রতিমায় নন, তিনি প্রতিটি নারীর অন্তরে জেগে থাকা সেই শক্তি যে শক্তি ভাঙে, আবার নিজেই নিজেকে গড়ে! অন্ধকার যত গভীরই হোক, একদিন আলো তার পথ ঠিকই খুঁজে নেয়। এটাই দেবী দুর্গার আগমনের অর্থ।’

শিশু-কিশোরদের জন্য শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি-২০২৬’ অভিনেত্রীর এই চোখজুড়ানো রূপ আর অর্থবহ বার্তা নেটিজেনদের প্রশংসায় ভাসছে। পোস্টের মন্তব্যঘরে ভক্ত-অনুরাগীরা তাকে শারদীয় শুভেচ্ছা জানানোর পাশাপাশি ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন। কমেন্ট বক্সে কেউ কেউ তাকে ‘দেবী’ আখ্যা দিয়েছেন, আবার অনেকে ‘জয় মা দুর্গা’ ধ্বনিতে পূজার আগাম শুভেচ্ছা জানিয়েছেন।

 

পূর্বের খবররাশিফল : অক্টোবরে অর্থভাগ্যে কারা এগিয়ে, কারা থাকবেন চাপে? রাশি মিলিয়ে জেনে নিন
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!