রোববার থেকে দেশজুড়ে হামের টিকাদান কর্মসূচি শুরু : স্বাস্থ্যমন্ত্রী

আগামী দুই দিনের মধ্যে ২১.৯ লাখ টিকা সারা দেশে পাঠানো এবং রোববার থেকে হামের টিকাদান কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মো. সরদার সাখাওয়াত হোসেন।

বুধবার (০১ এপ্রিল) তিনি এ কথা বলেন।

এ ছাড়া মাঠকর্মীসহ সংশ্লিষ্ট সবার সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ৬ মাস থেকে ১০ বছর বয়সের শিশুদের এই টিকা দেওয়া হবে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, বৃহস্পতি ও শুক্রবারের মধ্যে টিকা ও সিরিঞ্জ সংগ্রহ করে সারা দেশে পাঠিয়ে দেব। সারা দেশে টিকা কার্যক্রম ভালোভাবে সম্পন্ন করতে স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল করা হয়েছে।

তিনি আরও জানান, বর্তমানে হাম মোকাবিলায় পর্যাপ্ত ভেন্টিলেটর প্রস্তুত রয়েছে। হাসপাতালে প্রয়োজনীয় সংখ্যক শয্যাও প্রস্তুত করা হয়েছে।

পূর্বের খবরযুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম বহণকারী জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে
পরবর্তি খবর৪ জেলায় নতুন ডিসি