বিবিসি প্রতিবেদন নেপালে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩৮

ভিনিউজ : নেপালের রাসুয়ায় ভয়াবহ বন্যার পর শুক্রবার বিকেল পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে ৫৩৮টি মরদেহ উদ্ধারের কথা জানিয়েছে দেশটির পুলিশ। সবচেয়ে বেশি মরদেহ পাওয়া গেছে চিতওয়ান, নওয়ালপরাসি পশ্চিম ও নওয়ালপরাসি পূর্বের নারায়ণী নদী থেকে।এছাড়া অন্যান্য জায়গা থেকে উদ্ধার করা মরদেহের সংখ্যা-

রাসুয়া- ১২

নুয়াকোট – ৩৭

ধাদিং – ৩৩

খোরখা – ৪৬ (মানুষের শরীরের বিভিন্ন অঙ্গও রয়েছে)

চিতওয়ান – ২৮

নওয়ালপরাসি পশ্চিম – ১৩৪

নওয়ালপরাসি পূর্ব – ২২১

বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে অধিকাংশ মরদেহ নদীর স্রোতে ভেসে নিচের দিকে চলে গেছে। বুধবার রাসুয়ায় ভোটেকোশি নদীতে বন্যা দেখা দেয়। এই নদীর পানি রাসুয়া থেকে ধাদিং, গোরখা, চিতওয়ান ও তানাহুন হয়ে দেবঘাটের দিকে প্রবাহিত হয়।

তানাহুনের দিক থেকে আসা কালীগণ্ডকী নদীও নারায়ণী নদীর সাতেহ মিশেছে। এদিকে, নারায়ণী নদী আবার চিতওয়ান ও নওয়ালপরাসি হয়ে ভারতে প্রবেশ করেছে। ভারতে এই নদী গণ্ডক নামে পরিচিত।

পূর্বের খবরচাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু
পরবর্তি খবরআইএমএফ পূর্বাভাসের বিশ্লেষণ : পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনামকে ছাড়াতে পারে বাংলাদেশ, ভারত হতে পারে বিশ্বের তৃতীয় অর্থনীতি
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!