বিক্ষোভে প্রায় ২ হাজার মানুষের প্রাণহানি হয়েছে: ইরানি কর্মকর্তা

বিক্ষোভে প্রায় ২ হাজার মানুষের প্রাণহানি হয়েছে: ইরানি কর্মকর্তা

ভিনিউজ : ইরানে ছড়িয়ে পড়া সরকারবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ প্রায় ২ হাজার মানুষের প্রাণহানি হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) রয়টার্সকে এক ইরানি কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।

বিক্ষোভকারী এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের মৃত্যুর পেছনে তিনি সন্ত্রাসীদের দায়ী করেছেন ঐ ইরানি কর্মকর্তা। তবে নিহতদের সম্পর্কে বিস্তারিত কিছুই প্রকাশ করেননি তিনি।এর আগে, একটি মানবাধিকার সংস্থা কয়েক শতাধিক নিহতের তথ্য প্রকাশ করে জানিয়েছিল যে, হাজার হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।

গত এক সপ্তাহে রাতের বেলা বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষের ভিডিও রয়টার্স যাচাই করেছে। ভিডিওতে বন্দুকধারীদের সহিংসতা এবং গাড়ি ও ভবনে আগুন লাগার দৃশ্য দেখা গেছে।

কয়েকদিনের টানা ব্ল্যাকআউটের পর সোমবার কিছুটা স্বাভাবিক হয়েছে ইন্টারনেট পরিস্থিতি। এর ফলে প্রকাশ পাচ্ছে বিক্ষোভকারীদের তাণ্ডবে সৃষ্টি হওয়া ক্ষয়ক্ষতির চিত্র। হাসপাতালগুলোতে নিরাপত্তা বাহিনীর গুলিতে আহতদের ভিড় দেখা গেছে, আর মর্গগুলোতে জমেছে মরদেহের স্তুপ। বিক্ষোভ দমনে দেশজুড়ে ধরপাকড় এবং হামলা অব্যাহত রেখেছে ইরানের নিরাপত্তা বাহিনী।

যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইরানে বিক্ষোভকারীদের প্রতি হামলার বিষয়টি এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিবেচনায় রয়েছে। তবে তিনি আলোচনার মাধ্যমে সমাধানকে অগ্রাধিকার দেওয়ার পক্ষে রয়েছেন।

হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের টেবিলে সব বিকল্পই থাকে। সেগুলোর মধ্যে বিমান হামলাও একটি। তবে, কূটনীতি প্রেসিডেন্টের প্রথম পছন্দ। ইরানি শাসকরা প্রকাশ্যে যা বলছেন তা তাদের ব্যক্তিগতভাবে পাঠানো বার্তার চেয়ে সম্পূর্ণ আলাদা। তাদের বার্তাগুলো পর্যালোচনার আগ্রহ রয়েছে প্রেসিডেন্টের।

পূর্বের খবরএকনেক সভায় পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ : চলতি অর্থবছরের এডিপি থেকে প্রায় ৩০ হাজার কোটি টাকা কেটে নেওয়া হয়েছে
পরবর্তি খবরবিবিসি প্রতিবেদন : ইসলামি বিপ্লবের পর সবচেয়ে কঠিন পরীক্ষার মুখে ইরানের শাসকরা
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!