প্রকাশ্যে ক্ষমা চাইলেন নোরা ফতেহি, অনাথ মেয়েদের শিক্ষার দায়িত্ব নেওয়ার ঘোষণা

 

বিনোদন ডেস্ক

ভিনিউজ : বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফতেহি অবশেষে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন বহুল বিতর্কিত গান ‘সরকে চুনর তেরী সরকে’ নিয়ে। গানটির দৃশ্য ও উপস্থাপনাকে ঘিরে দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় চলছিল। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার দিল্লিতে জাতীয় মহিলা কমিশন–এর সামনে হাজিরা দেন তিনি।

শুনানিতে নোরা বলেন, কাউকে আঘাত করা তার উদ্দেশ্য ছিল না। একজন শিল্পী হিসেবে তিনি নিজের দায় স্বীকার করছেন এবং এ ঘটনায় তিনি আন্তরিকভাবে দুঃখিত। ক্ষমা চেয়ে অভিনেত্রী বলেন, “আমাকে এমন একটি পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে, যা সত্যিই কষ্টদায়ক। তবে আমি বুঝতে পারছি, অনেকেই আহত হয়েছেন। আমি সত্যিই ক্ষমাপ্রার্থী।”

এ সময় তিনি সমাজের প্রতি দায়িত্ববোধের জায়গা থেকে নতুন একটি উদ্যোগের ঘোষণাও দেন। নোরা জানান, তিনি অনাথ মেয়েদের লেখাপড়ার দায়িত্ব নিতে চান। তার ভাষায়, “সমাজকে কিছু ফিরিয়ে দেওয়া জরুরি। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, অনাথ মেয়েদের শিক্ষার খরচ বহন করব। এটিই এখন আমার প্রধান লক্ষ্য।”

সম্প্রতি মুক্তি পাওয়া ‘সরকে চুনর তেরী সরকে’ গানটি কেডি: দ্য ডেভিল ছবির অংশ। গানটি প্রকাশের পর থেকেই এর নৃত্যভঙ্গি ও দৃশ্যায়ন নিয়ে নানা মহলে আপত্তি ওঠে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই গানটিকে ‘অশালীন’ ও ‘কুরুচিপূর্ণ’ বলে মন্তব্য করেন। পরে গানটি নিষিদ্ধ করার দাবিও ওঠে।

গানটিতে নোরার সঙ্গে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত। বিতর্কের জেরে তাকেও তলব করে জাতীয় মহিলা কমিশন। গত ২৭ এপ্রিল তিনি কমিশনে হাজিরা দেন। শুনানি শেষে সঞ্জয় দত্তের আইনজীবী হেমন্ত শাহ দাবি করেন, গানটির ভাষা পুরোপুরি বুঝতে না পারায় এর কথার অর্থ সম্পর্কে অভিনেতা অবগত ছিলেন না। বিতর্কের মধ্যেই নোরার ক্ষমা প্রার্থনা এবং অনাথ মেয়েদের পাশে দাঁড়ানোর ঘোষণা নতুন করে আলোচনায় এসেছে বিনোদন অঙ্গনে।
-আনন্দবাজার

পূর্বের খবরদেশে হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ১২ শিশুর মৃত্যু
পরবর্তি খবররবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী : শিল্পকলায় রবীন্দ্রজয়ন্তী উদযাপনে সাংস্কৃতিক অনুষ্ঠান আগামীকাল শুরু
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!