ভিনিউজ ডেস্ক : পদত্যাগ করলেন প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন। এ তথ্য নিশ্চিত করেছেন প্রেসিডেন্টের সামরিক সচিব মেজর জেনারেল এএসএম বাহাউদ্দিন। প্রেসিডেন্টের স্বাক্ষরকৃত পদত্যাগপত্র নিয়ে তিনি বিকাল ৪টা ২৫ মিনিটে সংসদে আসেন। এদিকে প্রেসিডেন্টের পদত্যাগ পত্র গ্রহণ করেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম। শুক্রবার বিকাল ৫টার দিকে জাতীয় সংসদের শপথকক্ষে এ ব্রিফিং করবেন তিনি।
উল্লেখ্য, শুক্রবার প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন পদত্যাগ করতে পারেনÑ এমন খবর পেয়ে থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে আজ দুপুরেই দেশে ফেরেন স্পিকার হাফিজ উদ্দিন।




