ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে মুখ খুললেন বলিউড তারকারা

ভিনিউজ বিনোদন ডেস্ক : নিট প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে দীর্ঘদিনের আন্দোলনের মুখে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন বলিউডের একাধিক তারকা। প্রিয়াঙ্কা চোপড়া, সোনাক্ষী সিনহা, বিজয় ভার্মা, মালাইকা অরোরা, প্রাজক্তা কোলিসহ অনেকেই নিজেদের অনুভূতি প্রকাশ করেছেন।

শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পদত্যাগপত্র জমা দেন ধর্মেন্দ্র প্রধান। দিল্লির যন্তর-মন্তরে এক মাসের বেশি সময় ধরে চলা শিক্ষার্থীদের আন্দোলনে তার পদত্যাগ ছিল অন্যতম প্রধান দাবি। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের শাস্তি এবং শিক্ষা ব্যবস্থায় জবাবদিহি নিশ্চিত করার দাবিতেই আন্দোলন চালিয়ে আসছিলেন শিক্ষার্থীরা।

পদত্যাগের খবর প্রকাশ্যে আসার পর অভিনেত্রী সোনাক্ষী সিনহা ইনস্টাগ্রাম স্টোরিতে সংশ্লিষ্ট সংবাদটি শেয়ার করে করতালির ইমোজি ব্যবহার করেন।

পরে আন্দোলনকারী সংগঠনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের প্রতিক্রিয়ার একটি ভিডিও শেয়ার করে লেখেন, ‘ভাই, কী করে ফেললে!’অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াও ইনস্টাগ্রাম স্টোরিতে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগসংক্রান্ত একটি সংবাদ শেয়ার করেন। যদিও তিনি কোনো মন্তব্য লেখেননি, কয়েকটি ইমোজির মাধ্যমে নিজের প্রতিক্রিয়া প্রকাশ করেন।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল একটি পোস্টের মন্তব্যে অভিনেত্রী ও কনটেন্ট নির্মাতা প্রাজক্তা কোলি লেখেন, ‘বিগ, বিগ, বিগ উইন!’ একইভাবে মালাইকা অরোরা, ডায়ানা পেন্টি, শিবানি আখতার এবং তিসকা চোপড়াও এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

কৌতুক অভিনেতা বীর দাস ইনস্টাগ্রামে একটি সংক্ষিপ্ত বার্তায় লেখেন, ‘বন্ধুরা’। এর সঙ্গে তিনি জোড় করা হাত, ভারতের জাতীয় পতাকা ও লাল হৃদয়ের ইমোজি ব্যবহার করেন। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘তোমরা সেই বইয়ের একটি ছোট বাক্যের একটি শব্দ ফিরিয়ে এনেছ, যেটা আমরা স্কুলে পড়েছিলাম কিন্তু ভুলে গিয়েছিলাম। সামনে যা-ই ঘটুক, আজ তোমরাই জিতেছ। এবার উদযাপন করো।’
অন্যদিকে অভিনেতা বিজয় ভার্মা নিজের ইনস্টাগ্রামে ধর্মেন্দ্র প্রধানের একটি ছবি পোস্ট করে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ সিনেমার জনপ্রিয় গান চান্না মেরেয়া থেকে একটি লাইন উদ্ধৃত করেন।

তিনি লেখেন, ‘আচ্ছা চলতা হুঁ..দোয়ায়োঁ মে ইয়াদ রখনা।’
আন্দোলনকারীদের দাবির মধ্যে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়াও নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারের জন্য ক্ষতিপূরণ এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়ার দাবিও ছিল।

 

 

পূর্বের খবরপাঁচ বছরে ১৬ শিরোপা: কেন বিশ্ব ফুটবলে এখন স্পেনই অপ্রতিরোধ্য শক্তি
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!