ধর্মঘট-কর্মবিরতিতে অচলাবস্থা : চট্টগ্রাম বন্দর ও ডিপোতে বাড়ছে পণ‍্যজট, কমেছে ডেলিভারি

 

ভিনিউজ : চট্টগ্রাম বন্দরে সেবার মাশুল বাড়ানোর প্রতিবাদে আজ রোববার সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত কর্মবিরতি পালন করে সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন। কর্মসূচি অনুযায়ী, এ সময়ে বন্দর সংশ্লিষ্ট কার্যক্রম থেকে বিরত ছিল সিঅ্যান্ডএফ এজেন্টস। একই দাবিতে পাঁচদিন ধরে ধর্মঘটে আছে প্রাইম মুভার ও লরি মালিক সমিতি। বন্দরে প্রবেশ ফি চারগুণ বাড়ানোর সিদ্ধান্ত বাতিলের দাবি জানাচ্ছে তারা।

বন্দর কর্তৃপক্ষ গতকাল শনিবার বৈঠক করে এই ফি কমানোর ঘোষণা দিলেও লিখিত সিদ্ধান্ত না পেলে ধর্মঘট চালিয়ে যাওয়ার বিষয়ে অটল আছে প্রাইম মুভার ও লরি মালিক সমিতি।

এমন কর্মসূচির কারণে বন্দর ও ডিপোতে পণ‍্যের জট তৈরি হচ্ছে। ডেলিভারি কমে গেছে প্রায় এক তৃতীয়াংশ।

শনিবার প্রতিবাদ সভা থেকে সিঅ‍্যান্ডএফের সপ্তাহব্যাপী প্রতীকী কর্মসূচি ঘোষণা করেন পোর্ট ইউজার্স ফোরামের আহ্বায়ক আমীর হ‌ুমায়ূন মাহমুদ চৌধুরী। নগরীর নেভি কনভেনশন হলে ওই প্রতিবাদ সমাবেশের ঘোষণা অনুযায়ী, এক সপ্তাহে মাশুল স্থগিতের বিষয়ে সিদ্ধান্ত না হলে আরও বড় আন্দোলন কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।

কর্মসূচি বাস্তবায়নকারী সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম সাইফুল আলম বলেন, মাশুল বাড়ানোর প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়। এটা অব‍্যাহত থাকবে প্রতিদিন।

চার ঘণ্টার কর্মসূচিতে মূলত পণ্য খালাসের মতো কার্যক্রম থেকে বিরত ছিল সিঅ্যান্ডএফ এজেন্টস। ফলে কর্মসূচির কারণে বন্দর থেকে পণ্য খালাস ব্যাহত হলেও দিনের শেষ ভাগে তা পুষিয়ে নেওয়া সম্ভব হবে।সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের মতো গাড়ি মালিকদের সংগঠনগুলোও বন্দর দিয়ে গাড়ি চলাচল বন্ধ রাখে। এ কারণে বন্দর দিয়ে পণ্য ও কনটেইনার পরিবহন ব্যাহত হচ্ছে।

ব্যবসায়ীদের আপত্তি উপেক্ষা করে গত ১৪ সেপ্টেম্বর বন্দরের নতুন মাশুলের গেজেট প্রকাশ করা হয়। ১৫ অক্টোবর থেকে এই নতুন মাশুল কার্যকর হয়। আগের তুলনায় গড়ে প্রায় ৪১ শতাংশ মাশুল বাড়ানো হয়েছে। বিদেশি অপারেটরদের সুবিধা দিতে নতুন মাশুল কার্যকর করা হচ্ছে বলে সমালোচনা রয়েছে। প্রায় দুই হাজার ব‍্যবসায়ী গতকাল এক প্রতিবাদ সভাতে বর্ধিত মাশুল বাতিলের দাবি জানায়।

বন্দর সচিব ওমর ফারুক বলেন, ‘প্রাইম মুভারের ফি কমানোর সিদ্ধান্ত হয়েছে আজকের মিটিংয়ে। এটি লিখিত আকারে দিতে হলে কিছু প্রক্রিয়া অনুসরণ করতে হবে আমাদের। এতে কিছুটা সময় লাগবে।’
প্রাইম মুভার মালিক সমিতির সাধারণ সম্পাদক জানান, লিখিত না পেলে তারা কর্মসূচি চালিয়ে যাবেন।

 

পূর্বের খবরপিআর নিয়ে জামায়াতের আন্দোলন সুচিন্তিত রাজনৈতিক প্রতারণা- নাহিদ ইসলাম
পরবর্তি খবরদীপাবলি ও শ্যামাপূজা আজ
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!