তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে ফ্রান্স-ইংল্যান্ড

তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে মুখোমুখি হচ্ছে ফ্রান্স ও ইংল্যান্ড। মিয়ামি স্টেডিয়ামে শনিবার (১৮ জুলাই) দিনগত রাত তিনটায় শুরু হবে ম্যাচটি। নিয়মরক্ষার হলেও ম্যাচটি গুরুত্বপুর্ণ গোল্ডেন বুটের দৌড়ে ফ্রান্সের এমবাপ্পের এগিয়ে যাওয়ার জন্য।

বিশ্বকাপে সেমিফাইনালে স্পেনের কাছে হেরে বিদায় নেয় ৯৮ ও ২০১৮’র চ্যাম্পিয়ন ফ্রান্স। তৃতীয় শিরোপার স্বপ্ন শেষ হয়ে যায় তাদের। শিরোপার আশা চূর্ণ হলেও টিকে আছে ফরাসিদের সেরা খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পের গোল্ডেন বুট জয়ের সম্ভাবনা। আর্জেন্টিনার লিওনেল মেসির সমান ৮ গোল এমবাপ্পের। তবে অ্যাসিস্টের দিক থেকে এগিয়ে আছে মেসি। তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে এমবাপ্পে গোল পেলে গোল্ডের বুটের সম্ভাবনা আরো উজ্জল হবে তার।

সমান ৬ গোলে নিয়ে পরের অবস্থানে আছেন ইংল্যান্ডের হ্যারি কেইন ও জুড বেলিংহ্যাম ফ্রান্সের উসমান দেম্বেলে। তাদেরও সুযোগ আছে এই ম্যাচে গোলসংখ্যা বাড়িয়ে গোল্ডের বুটের দাবিদার হতে।

বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচটি খেলতে অনিহা ইংল্যান্ড ও ফ্রান্সের। সেমিফাইনাল পরাজয়ের হতাশায় ভারাক্রান্ত দুই দল। তারপরও বিশ্বকাপের নিয়মে মিয়ামির মাঠে নামতে হচ্ছে দুই দলকে। অনুশীলনও করেছে তারা। গোল্ডের বুটের লড়াইয়ে জন্য ম্যাচটিকে গুরুত্ব দিতে হচ্ছে ফ্রান্সকে।

পূর্বের খবরসরকারের ৫ মাস পূর্তিতে সংবাদ সম্মেলন বিকেলে
পরবর্তি খবরঢাকায় আরও ৫০ স্পটে স্বয়ংক্রিয় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!