গোপালগঞ্জে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৫

 

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের সদর উপজেলার বেদগ্রামে বাস ও মোটরসাইকেল সংঘর্ষে অন্তত ৫ জনের নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছে বলে জানা গেছে ।

বৃহস্পতিবার (২৮ মে) পবিত্র ঈদুল আজহার সকালে দুর্ঘটনাটি ঘটে।নিহতদের মধ্যে দু’জন মোটরসাইকেল ও তিনজনের বাসের যাত্রী রয়েছে। গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ ও জেলা ফায়ার সার্ভিস ইন্সপেক্টর নিয়ামুল হুদা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তবে, তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

 

পূর্বের খবরদ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড : ২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে টোল আদায় ৫ কোটি ৩ লাখ ২৪ হাজার ৪৫০ টাকা
পরবর্তি খবরপ্রধানমন্ত্রী তারেক রহমানকে নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!