ক্রিকেট বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার ব্যাপারে বাংলাদেশ অনড়: আসিফ নজরুল

 

বাংলাদেশ বিশ্বকাপ খেলতে চায়, তবে দেশের মর্যাদার বিনিময়ে খেলতে চায় না বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।ক্রিকেটারদের নিরাপত্তা ও বাংলাদেশের মর্যাদার প্রশ্নে কোনো আপস নয় বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি।

বুধবার সচিবালয়ে বিসিবির কর্মকর্তাদের সাথে এক বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।মি. নজরুল বলেন, “আইসিসির চিঠি পড়ে মনে হয়েছে তারা ভারতে নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকি বুঝতে সক্ষম হয়নি। ভারতে নিরাপদে খেলার মতো পরিস্থিতি নাই।”

তিনি জানান, অপর আয়োজক দেশ শ্রীলঙ্কায় খেলতে চায় বাংলাদেশ।
পরে বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সাংবাদিকদের বলেন, “যে কোনো বিদেশি ট্রিপে যাওয়ার আগে আমাদের সরকারি অর্ডার লাগে। সেই অর্ডারটার পজিশনটা আমরা জানতে এসেছিলাম। আমরা জেনে গিয়েছি। এই সেইফটি অ্যান্ড সিকিউরিটি যদি ইম্প্রুভ না করে, তাহলে আমরা ফাইট করে যাব ফর আওয়ার রাইটস।”

তিনি দাবি করেন, “আমরা তো একটা ভ্যালিড রিজন নিয়ে কথা বলছি বা রেইজ করেছি। এতোগুলো বিশ্বকাপ খেলেছি কখনো এ ধরনের কথা বলিনি। আমাদের কাছে মনে হয়েছে তাই আমরা এটা রেইজ করেছি স্ট্রংলি।”

আইসিসি যদি সেখানেই খেলতে হবে বলে তাহলে বাংলাদেশ সিদ্ধান্ত পরিবর্তন করবে কি না এমন প্রশ্নে মি. ইসলাম জানান, আইসিসিকে বোঝানো হবে।

“আপনারা জানেন যে হাইব্রিড বিশ্বকাপ যে হচ্ছে তার মূল কারণই কিন্তু সিকিউরিটি। সো আমরা আশা করছি আমাদের যে রিজনগুলা আছে সেগুলো আমরা স্টাবলিশ করতে পারবো। আমরা ভ্যালিড রিজন নিয়ে কথা বলেছি। মোস্তাফিজকে দেখেন, সিকিউরিটি দিতে অসুবিধার কারণেই তো তাকে বাদ দেওয়া হয়েছে। তখন একটা দল, বাংলাদেশের জনগোষ্ঠি যারা খেলা দেখতে যাবে, এটা তো বিরাট ব্যাপার। সবকিছু নিয়ে আমরা প্রস্তুতি রাখছি,” বলেন মি. ইসলাম।

তিনি উল্লেখ করেন, “যখন চ্যাম্পিয়নস ট্রফি হয়েছিল তখন ইন্ডিয়া পাকিস্তানে যায়নি। পাকিস্তানও কিন্তু গত কয়েকটা বিশ্বকাপ খেলতে ইন্ডিয়াতে আসেনি। সো আমরাও আশা করছি যে একটা সঠিক অ্যান্সার পাবো।”

বিশ্বকাপ কনসিডার করার প্রশ্নে মি. ইসলাম বলেন, “সিচুয়েশন আমাদের বলে দেবে। আমরা আমাদের ব্যাপারে অনড়।”

-বিবিসি বাংলা

পূর্বের খবরচার দিনের সফরে উত্তরাঞ্চলের ৯ জেলায় যাবেন তারেক রহমান
পরবর্তি খবরনির্বাচনের আগে-পরে মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর ৭ লক্ষাধিক সদস্য
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!