কক্সবাজার রিসোর্টে ভয়াবহ আগুন : পাঁচজনের মৃত্যু

    1. কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, পাঁচজনের মরদেহ উদ্ধার
      কক্সবাজার প্রতিনিধি

      ভিনিউজ : কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে পাঁচজনের মৃত্যু হয়েছে। আগুনে রিসোর্টটি পুড়ে ছাই হয়ে গেছে । এ ঘটনায় আরও বেশ কয়েকজন হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

       

      শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকার টুপটুপ রিসোর্টে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে উখিয়া ফায়ার স্টেশনের ২টি ইউনিট সকাল ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

      ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা দোলন আচার্য ঘটনাস্থল থেকে পাঁচটি মরদেহ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

       

      মৃত ব্যক্তিরা সবাই পর্যটক বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

       

      ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার পর সকাল ৮টা থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ শুরু করে এবং সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।


       

পূর্বের খবরআজ শারদীয় দুর্গোৎসবের মহা সপ্তমী: নানা আয়োজনে চলবে দেবী বন্দনা
পরবর্তি খবরজেলেনস্কির সঙ্গে বিরোধের মধ্যেই রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা স্থগিত করলেন ট্রাম্প
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!