আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব

সদ্যসাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

সোমবার (২ মার্চ) বিকেলে বিএফআইইউর পক্ষ থেকে দেশের ৫৬টি তফসিলি ব্যাংক ও অন্যান্য নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে এ তলবনামা পাঠানো হয়।

জানা গেছে, একটি অভিযোগের ভিত্তিতে সোমবার সব ব্যাংকে চিঠি দিয়ে তার তথ্য চাওয়া হয়েছে।

চিঠিতে আগামী তিন কর্মদিবসের মধ্যে আসিফ মাহমুদের ব্যক্তিগত অ্যাকাউন্টের সব তথ্য নথিভুক্ত করে বিএফআইইউতে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়।

এর আগে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন একদল সাকিব ব্যক্তি।

এ বিষয়ে পরে আসিফ মাহমুদ বলেন, সাকিব আল হাসানকে খেলতে না দেয়ায় মব সৃষ্টি করে দুদকে অভিযোগ জানানো হয়েছে। দুদকে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হলে যে কোনো শাস্তি মেনে নিতে প্রস্তুত আছি।

উল্লেখ্য, সাবেক অন্তবর্তী সরকার গত ১০ ফেব্রুয়ারি অন্যান্য উপদেষ্টাদের পাশাপাশি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সম্পদ বিবরণী প্রকাশ করে।

আসিফ মাহমুদের সম্পদ বিবরণীতে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত তার সম্পদ ও টাকার পরিমাণ উল্লেখ নেই।

২০২৪ হতে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত তার আর্থিক সম্পদের বিবরণ ১৪ লক্ষ ২৪ হাজার ৭১৪ টাকা দেখানো হয়েছে। অ-আর্থিক বা নন-ফাইনান্সিয়াল সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ১ লাখ দশ হাজার টাকা।

উপদেষ্টা থাকাকালীন বাংলাদেশের বাইরে তার কোনো সম্পদ নেই। তার মোট সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ১৫ লক্ষ ৩৪ হাজার ৭১৭ টাকা। ব্যক্তিগত ও ব্যবসায়িক দায় ২৮ হাজার ৬৬৯ টাকা।

সম্পদ বিবরণীতে কোনো মন্তব্য করা হয়নি। শুধু ২০২৩-২৪ অর্থবছরের তার TIN (টেক্সপেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার সার্টিফিকেট) ছিল না বলে জানানো হয়েছে।

পূর্বের খবরপররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকে পল কাপুর
পরবর্তি খবরইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় সহস্রাধিক প্রাণহানির দাবি
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!