আলোচনা ফলপ্রসূ হয়েছে, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন: মির্জা ফখরুল

 

 

ভিনিউজ : প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠককে ফলপ্রসূ বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (৩১ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার বাসভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, “জাতীয় পার্টি নিষিদ্ধের বিষয়ে বিএনপির সঙ্গে কোনো আলোচনা হয়নি। তবে প্রধান উপদেষ্টা আমাদের আশ্বস্ত করেছেন যে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে।”

তিনি আরও জানান, বৈঠকে বিএনপির পক্ষ থেকে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা, গণআন্দোলনের সময় নিহতদের পরিবারকে পুনর্বাসন ও গুম-খুনের বিচারসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়।

পূর্বের খবরআমাদের বন্ধুত্বে ২০৮ কোটি মানুষের স্বার্থ জড়িয়ে : মুখোমুখি বসে জিনপিংকে বার্তা মোদীর
পরবর্তি খবরপ্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এনসিপি : আগামী নির্বাচন যেন অবশ্যই গণপরিষদ নির্বাচন হয়