শ্রমিক বিক্ষোভের পঞ্চম দিন: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে পঞ্চম দিনের মতো গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকেরা। সড়কের কয়েকটি স্থানে আবর্জনায় আগুন দিয়েছেন। এতে সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ছবি ও ভিডিও ধারণে গণমাধ্যমকর্মীদের বাধা দিচ্ছেন বিক্ষুব্ধ শ্রমিকরা।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে গাজীপুর মহানগরীর নাওজোর এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের দিগন্ত গার্মেন্টসের সামনে অবরোধ করেন শ্রমিকেরা।

সরেজমিনে দেখা যায়, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কয়েকটি স্থানে আবর্জনায় আগুন দেওয়া হয়েছে। শত শত শ্রমিক রাস্তায় অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। অটোরিকশা, মোটরসাইকেল যেতেও বাধা দেওয়া হচ্ছে। সব ধরনের গণপরিবহন চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। মাঝেমধ্যে অটোরিকশা ও মোটরসাইকেল চালকদের সঙ্গে শ্রমিকদের উত্তেজিত তৈরি দেখা যাচ্ছে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, সকাল ৯টা থেকে নাওজোর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছে। এতে সড়কে যানচলাচল চলাচল বন্ধ হয়ে গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিতে চেষ্টা করছে।

পূর্বের খবরজন্মদিনে নিভৃতে শাহরুখ, তবে অনুরাগীদের জন্য খোলা চিঠিতে লিখলেন মনের কথা
পরবর্তি খবরমিরপুরে শ্রমিক-পুলিশ ফের সংঘর্ষ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!