সৌদি আরব থেকে কিছু মার্কিন কূটনীতিককে চলে যাওয়ার নির্দেশ

সৌদি আরব থেকে কিছু মার্কিন কূটনীতিককে চলে যাওয়ার নির্দেশ

ভিনিউজ ডেস্ক : হুতি বিদ্রোহীদের হুমকির মুখে সৌদি আরব থেকে কিছু মার্কিন কূটনীতিককে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর দাম্মামের একটি বিমানবন্দরে হামলায় অন্তত একজন নিহত হয়েছেন। এ ঘটনার পরপরই সৌদি আরব থেকে কিছু মার্কিন কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যদের চলে যাওয়ার নির্দেশ দেয় ওয়াশিংটন।

ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের সঙ্গে সৌদি আরবের নতুন করে সংঘাত শুধু হয়েছে। ইয়েমেনের বিদ্রোহীরা সৌদি আরবের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিমানবন্দরকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছেন, বুধবার সন্ধ্যায় দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় একজন নিহত এবং আটজন আহত হয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কর্তৃপক্ষ আরও জানায়, হামলায় বিমানবন্দরের অবকাঠামোর কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিরূপণের কাজ চলছে।

তবে হামলাটি কারা চালিয়েছে, সে বিষয়ে কর্তৃপক্ষ কিছু জানায়নি। অন্যদিকে, হুতি বিদ্রোহীরাও এ হামলার দায় স্বীকার করেনি।

-রয়টার্স, এপি

পূর্বের খবরবিবিসি প্রতিবেদন : সব সন্তানের নামও মনে রাখতে পারি না’, আফগানিস্তানে ৫৮ সন্তানের বাবা মোহাম্মদ সাদিকের জীবনসংগ্রাম
পরবর্তি খবরআওয়ামী লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!