জেলেনস্কির সঙ্গে বিরোধের মধ্যেই রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা স্থগিত করলেন ট্রাম্প
ভিনিউজ ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরোধ যখন ক্রমেই বাড়ছে, তখন রাশিয়ার ওপর নতুন করে আরোপিত বেশ কয়েকটি নিষেধাজ্ঞা কার্যকর হওয়া থেকে বিরত রাখলেন ট্রাম্প। নিষেধাজ্ঞাগুলো কার্যকর হওয়ার মাত্র দুই দিন আগে নির্বাহী আদেশ জারি করে সেগুলোর প্রয়োগ স্থগিত করেছেন তিনি। তাঁর যুক্তি, যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।
মার্কিন কংগ্রেসে পাস হওয়ার পর গত সেপ্টেম্বরে ট্রাম্পের স্বাক্ষরে নিষেধাজ্ঞাসংক্রান্ত আইনটি কার্যকর হয়েছিল। এর লক্ষ্য ছিল ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষেত্রে রাশিয়ার অর্থনৈতিক সক্ষমতা দুর্বল করা। নতুন আইনে রাশিয়ার তেল ও গ্যাসের বড় ক্রেতা দেশগুলোর ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা দেওয়া হয়েছিল মার্কিন প্রেসিডেন্টকে। বিশেষ করে চীন ও ভারতের মতো দেশগুলো এই শুল্কের আওতায় পড়ার আশঙ্কা ছিল।
এ ছাড়া রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ দেশটির শীর্ষস্থানীয় ব্যক্তি, আর্থিক প্রতিষ্ঠান এবং পশ্চিমা নিষেধাজ্ঞা এড়াতে ব্যবহৃত রাশিয়ার তথাকথিত ‘ছায়া নৌবহরের’ বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা ছিল।
ট্রাম্পের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন জেলেনস্কি। শনিবার তিনি বলেন, নিষেধাজ্ঞাগুলো রাশিয়ার ওপর কার্যকর চাপ সৃষ্টি করতে পারত এবং যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারত। অথচ যুক্তরাষ্ট্র সেগুলো কার্যত উপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে।
সম্প্রতি রাশিয়া থেকে ডিজেল আমদানির বিষয়ে ওয়াশিংটনের একটি চুক্তি ঘিরেও দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে যুক্তরাষ্ট্রে জ্ব�




