মেসির অবসরে ভারাক্রান্ত কারিনা, দিলেন হৃদয়ছোঁয়া বার্তা

ভিনিউজ : আর্জেন্টিনার ১০ নম্বর জার্সিতে লিওনেল মেসিকে আর দেখা যাবে না। কোটি কেটি ভক্তদের হৃদয়জুড়ে রয়েছে এই কিংবাদন্তি। আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় ফুটবলপ্রেমীর জন্য বিষাদের। ফুটবলে ১০ নম্বর জার্সি শুধু একটি সংখ্যা নয়, এটি একটি লিগ্যাসি, একটি ভরসা এবং লক্ষ কোটি ভক্তের ভালোবাসা।

ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে বিদায়ের মুহুর্ত শেয়ার করে নিলেন লিও মেসি। নীল-সাদা জার্সি তুলে রাখার কথা জানিয়েছেন এই কিংবদন্তি। ফুটবলের জাদুকরকে আর দেখা যাবে না নীল সাদা জার্সিতে; সে কথা ভেবে চোখে জল ফুটবলভক্তদের। কেউ কাঁদছেন, কেউ ধন্যবাদ জানাচ্ছেন। গত ২১ বছর ধরে আর্জেন্টিনার জার্সিতে ফুটবল বিশ্বকে মাতিয়ে রেখেছিলেন।

মেসির অবসর ঘোষণায় মন ভারাক্রান্ত বলিউড নায়িকা করিনা কাপুর খানের। লাল হৃদয়ের ইমোজি সহকারে ইনস্টা স্টোরিতে মেসির একটি ভিডিও শেয়ার করেছেন বেবো। যেখানে উজ্জ্বল হরফে লেখা, ‘সারাজীবনের জন্য হৃদয়ে থেকে যাবে এই ১০ নম্বরটা।’

করিনা কাপুর খান মেসিভক্ত, আজ আর নতুন করে বলার অবকাশই রাখে না। বিশ্বকাপ চলাকালীনও আর্জেন্টিনার জন্য গলা ফাটিয়েছেন করিনা। কিংবদন্তির অবসর ঘোষণায় এই বিরল মুহূর্তগুলোই রয়ে যাবে স্মৃতির পাতায়, তা বললে অত্যুক্তি হবে না। পঁচিশ সালে ডিসেম্বরে মেসির ভারত সফরে দুই সন্তানকে নিয়ে ছবি তুলেছিলেন কারিনা। জেহ ও তৈমুর দুজনের পরনেই ছিল সেই ১০ নম্বর লেখা মেসির জার্সি।

সম্প্রতি বলিউড মুভি ‘বান্দর’এ অভিনয় করা মালায়লাম অভিনেতারও মন খারাপ মেসির জন্য। কিংবদন্তির ছবি শেয়ার করে ধন্যবাদজ্ঞাপন বার্তায় লিখেছেন, ‘ফুটবলের দুনিয়ায় ২০ বছরের ম্যাজিক্যাল জার্নির জন্য অসংখ্য ধন্যবাদ। ফুটবল তোমাকে মিস করবে।’ পোস্টের শেষে লাল হৃদয়ের ইমোজি।

তিনি আরো বলেন ‘এভাবে এই অধ্যায় শেষ হচ্ছে বলে, কী যে গর্ব হচ্ছে। আমি তোমাকে কষ্ট পেতে দেখেছি, ব্যর্থ হতে দেখেছি, আবার উঠেও দাঁড়িয়েছ। আমি দেখেছি যখন কোনও কিছু তোমার পক্ষে ছিল না, তখনও তুমি হাল ছাড়োনি। সবসময় ফিরে আসার চেষ্টা করেছ। আমি ভাগ্যবতী যে, বহু বছর পর তোমার স্বপ্নগুলো পূরণ হতে দেখেছি।’

পূর্বের খবরইন্ডিয়া টুডের প্রতিবেদন :এসসিও শীর্ষ সম্মেলনে এক ফ্রেমে মোদী-জিনপিং-পুতিন
পরবর্তি খবরপ্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি : ‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি’
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!