বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন সিরিয়ার আদালত

সাবেক সিরীয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিয়েছেন সিরিয়ার একটি আদালত। মঙ্গলবার দামেস্কের ফৌজদারি আদালত অনুপস্থিতিতে বিচার করে তাকে হত্যা ও হত্যায় উসকানির অভিযোগে দোষী সাব্যস্ত করে এ সাজা দেন। খবর তুর্কি টুডের।

সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন আল-ইখবারিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, আদালতের সব বিচারক বাশার আল-আসাদকে দোষী সাব্যস্ত করার পক্ষে একমত হন। আদালত বলেছেন, শিশুসহ একাধিক ব্যক্তিকে পরিকল্পিতভাবে হত্যার পাশাপাশি নির্যাতনের জন্যও তিনি দায়ী।

আদালতের বিচারক বলেন, এসব অপরাধে বাশার আল-আসাদ ছিলেন চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণকারী। তিনি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সরকারি ব্যবস্থাকে এসব অপরাধ সংঘটনে ব্যবহার করেছেন।

বাশার আল-আসাদের ভাই মাহের আল-আসাদকেও মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। তাকে পরিকল্পিত হত্যা, নির্যাতন ও হত্যায় উসকানির অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে।

আদালত দুই ভাইয়ের বিরুদ্ধেই আন্তর্জাতিকভাবে গ্রেপ্তারি তৎপরতা চালানোর নির্দেশ দিয়েছে।

২০২৪ সালের শেষ দিকে দীর্ঘদিনের শাসনের অবসান হওয়ার পর বাশার আল-আসাদ সিরিয়া ছেড়ে রাশিয়ায় আশ্রয় নেন। ফলে মঙ্গলবারের বিচার ও মৃত্যুদণ্ডের রায় তার অনুপস্থিতিতেই দেওয়া হয়েছে।

পূর্বের খবর‘র’ প্রধানের ঢাকা সফর স্বাভাবিক কার্যক্রমের অংশ, এ নিয়ে জল্পনার কিছু নেই
পরবর্তি খবরফের বিয়ে করেছেন অভিনেত্রী সোহানা সাবা
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!