রাতের মধ্যে পরীক্ষা স্থগিতাদেশ না এলে বুধবার শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে শিক্ষার্থীদের লংমার্চ

ভিনিউজ ডেস্ক : শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সড়ক অবরোধ আজকের মতো সমাপ্ত ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। তবে রাতের মধ্যে পরীক্ষা স্থগিতাদেশ না এলে বুধবার (১৫ জুলাই) শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ করার ঘোষণা দেন তারা। মঙ্গলবার (১৪ জুলাই) রাত সাড়ে ৯টায় এ ঘোষণা দিয়ে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দেন।

‎দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে এইচএসসি ও সমমান পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ সম্বোধন করায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ফুঁসে ওঠেন শিক্ষার্থীরা। শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে সড়ক অবরোধ কর্মসূচি শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান। সেখান থেকে তারা ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড ঘেরাও করেন। পরে বিকেলে আবারও সাইন্সল্যাব মোড়ে অবস্থান নেন। এ ছাড়া জাতীয় সংসদ ভবনের সামনেও শিক্ষার্থীরা অবস্থান নেন।

এর আগে, বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শিক্ষার্থীরা মিরপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় ওই সড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে শিক্ষার্থীদের একদল ঢাকা কলেজের সামনে ও আরেক দল টিএসসির দিকে যান। এক ঘণ্টা পর সড়কে যান চলাচল শুরু হয়।

ঢাকা সিটি কলেজ, ঢাকা আইডিয়াল কলেজ, সরকারি বাঙলা কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, লালমাটিয়া স্কুল অ্যান্ড কলেজ, রাজারবাগ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ, বিএফ শাহীন কলেজসহ ১২ থেকে ১৫টি কলেজের শিক্ষার্থীরা এই অবরোধে অংশ নেন।

 

 

 

 

পূর্বের খবরধূসর হয়ে যাচ্ছে গ্রিনল্যান্ডের বরফ, এক বছরে গলেছে প্রায় ১০০ বিলিয়ন টন ; রংবদলে নতুন বিপদসঙ্কেত দেখছেন বিজ্ঞানীরা
পরবর্তি খবরবুধবার চট্টগ্রাম বাদে সব বোর্ডে এইচএসসি পরীক্ষা চলবে: সরকার
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!