স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে শুরু: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, আগামী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে এবং আগামী বছরের অক্টোবরের মধ্যে এই নির্বাচন শেষ হবে। মঙ্গলবার সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সচিবালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

তথ্য উপদেষ্টা আরও জানান, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে এরই মধ্যে রোডম্যাপ তৈরি করছে নির্বাচন কমিশন।

জাহেদ উর রহমান বলেন, জুলাই জাদুঘর আগামী ৫ আগস্টের আগে উদ্বোধন করা হবে। এ সরকার জুলাইয়ের সরকার। কাজেই জুলাই গণঅভ্যুত্থান ও জুলাই যোদ্ধাদের নিয়ে কটূক্তি কোনোভাবেই কাম্য নয়।

সাভারে এনসিপির জনসভায় ককটেল বিস্ফোরণের ঘটনায় তদন্ত হবে জানিয়ে তিনি বলেন, এর সঙ্গে জড়িতদের আটক করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তথ্য উপদেষ্টা বলেন, “জুলাই নিয়ে কটূক্তি করা বা মন্তব্য করা অত্যন্ত মর্মান্তিক। তবে আইনি কাঠামো অনুযায়ী এটি অপরাধের পর্যায়ে পড়ে না। এসব মন্তব্য ‘ক্রিমিনাল অফেন্স’ বা ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হবে কি না, সেই আলোচনা চলতে পারে।”

এ সময় অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে তিনি বলেন, গত জুনে অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার ব্যাপারে জনগণের অভিযোগের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

অনিরাপদ খাদ্য ব্যবস্থাপনা ঠেকাতে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, দেশে খাদ্য চাষ এবং সংরক্ষণ পর্যায়ে খাদ্যপণ্যে অনেক রাসায়নিক ব্যবহার করা হয়, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। দেশের খাদ্য ব্যবসায়ীদের ডাটা সংগ্রহ করে একটি তথ্যভাণ্ডার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যবসার সঙ্গে জড়িতদের সচেতন করার পাশাপাশি অনিরাপদ খাদ্য ব্যবস্থাপনা ঠেকাতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খাদ্য মজুত প্রসঙ্গে তিনি বলেন, সরকারের লক্ষ্যমাত্রার চেয়ে বর্তমানে ৯ লাখ মেট্রিক টন খাদ্য বেশি মজুত আছে।

পূর্বের খবরডিসেম্বর পর্যন্ত সরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা ফ্রি
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!