২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, বাড়ছে সংক্রমণ ও মৃত্যু ঝুঁকি

 

ভিনিউজ : সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ৭৮ জন। আর ১৫ মার্চ থেকে ১৯ জুন পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯০ হাজার ৯৮২ জনে।

একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৯৬ জন এবং ১৫ মার্চ থেকে ১৯ জুন পর্যন্ত মোট নিশ্চিত রোগীর সংখ্যা ১০ হাজার ৮৬৯ জন বলে জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ১৫ মার্চ থেকে ১৯ জুন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৫ হাজার ১৫৬ জন এবং এর মধ্যে ৭১ হাজার ৩৯৬ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম উপসর্গে ৪ জনের মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে ১৯ জুন পর্যন্ত এ ধরনের উপসর্গে মোট মৃত্যু হয়েছে ৫৭৭ জন শিশুর।অন্যদিকে, একই সময়ে নিশ্চিত হাম রোগে ৯৩ জনের মৃত্যু হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

 

পূর্বের খবরসুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল
পরবর্তি খবরভারত ১৪০ কোটি মানুষের দেশ, তবু কেন বিশ্বকাপে নেই?
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!