বিরোধী দলের উদ্দেশে প্রতিমন্ত্রী রাজিব : অন্তর্বর্তী সরকারের সময়ে যে আরামে ছিলেন, সেটা এখন হচ্ছে না

 

ভিনিউজ : নৌ পরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেছেন, ‘কয়েকদিন ধরে বিরোধীদলের সদস্যদের মধ্যে খুব অস্থিরতা লক্ষ্য করছি। আমি খোঁজার চেষ্টা করেছি কী কারণে এ অস্থিরতা। আমি একটি জিনিস খুঁজে পেয়েছি। গত ১৮ মাস (অন্তর্বর্তী সরকারের সময়) যে আরামে ছিলেন, সেই আরাম এখন হচ্ছে না।
এ কারণে অনেক সমস্যা হয়ে যাচ্ছে।’

আজ রবিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কিত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। এর আগে বিকেল তিনটায় স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।

তিনি বলেন, ‘অস্থিরতার কারণটি হলো, ওয়ান ইলেভেনে যে তত্ত্বাবধায়ক সরকার ছিল সেই সরকারটি সম্পর্কে সবাই জানেন।

সেনা সমর্থিত তত্ত্বাবধয়ক সরকার বলা হতো। আর গত ১৮ মাস যে সরকারটি ছিল, সেই সরকারটি কিন্তু আজকের যারা বিরোধীদলীয় নেতৃবৃন্দ আছে, সেই জামায়াতে ইসলাম এবং এনসিপি সমর্থিত সরকার হিসেবে সবাই অভিহিত করেছে।’ এ সময় বিরোধী দলের সদস্যরা হইচই শুরু করেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘গত ১৮ মাস যে আরামে ছিলেন।

পূর্বের খবরবজ্রপাত :সাত জেলায় ১৩ জনের মৃত্যু