৩৪ বছর পর প্রথমবার সরাসরি যোগাযোগে ইসরায়েল-লেবানন নেতারা

দীর্ঘ ৩৪ বছর পর অবশেষে সরাসরি যোগাযোগে বসতে যাচ্ছেন ইসরায়েল ও লেবাননের নেতারা। আজ বৃহস্পতিবার তাদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ফোনালাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এ তথ্য জানিয়েছেন। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ৯টা ২৬ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দেন।

ট্রাম্প জানান, ইসরায়েল ও লেবাননের মধ্যকার দীর্ঘদিনের উত্তেজনাপূর্ণ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রায় তিন দশকের বেশি সময় ধরে দুই দেশের নেতাদের মধ্যে কোনো ধরনের সরাসরি যোগাযোগ হয়নি বলেও উল্লেখ করেন তিনি।

তিনি তার পোস্টে লেখেন, দুই দেশের সম্পর্ক উন্নয়নে কাজ করা হচ্ছে এবং অবশেষে বহু বছর পর তাদের মধ্যে আলোচনা শুরু হতে যাচ্ছে, যা একটি ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

পূর্বের খবরতুরস্কের স্কুলে আবার বন্দুক হামলা, নিহত ৪ জন
পরবর্তি খবরতিন দেশ সফরে পররাষ্ট্রমন্ত্রী, কূটনৈতিক তৎপরতায় জোর
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!