আজ চার সিটিতে শুরু হচ্ছে হামের টিকা, পাবে ১২ লাখ শিশু

হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় টিকা কার্যক্রম আরও বিস্তৃত করছে সরকার। আজ রোববার থেকে ঢাকাসহ চার সিটি এলাকায় শুরু হচ্ছে হাম-রুবেলা (এমআর) টিকাদান কর্মসূচি। এ কর্মসূচির আওতায় ১২ লাখ ১৯ হাজার ৯৫৭ শিশুকে টিকা দেওয়া হবে। ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ কার্যক্রম চলবে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আগামী ১১ মে পর্যন্ত এ কার্যক্রম চলবে ঢাকার উত্তর ও দক্ষিণ, ময়মনসিংহ এবং বরিশাল সিটি করপোরেশন এলাকায়। ঢাকা দক্ষিণে ৬ লাখ ৪৭ হাজার, উত্তর সিটিতে ৪ লাখ ৬৫ হাজার ৯৮, ময়মনসিংহে ৬২ হাজার ও বরিশালে ৪৫ হাজার শিশুকে টিকা দেওয়া হবে। ২০ এপ্রিল থেকে দেশজুড়ে এ কর্মসূচি শুরুর পরিকল্পনা রয়েছে।

আজ সকাল ৮টায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের কড়াইল বস্তির এরশাদ মাঠে অনুষ্ঠিত হবে উদ্বোধন অনুষ্ঠান। এতে প্রধান অতিথি থাকবেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এমএ মুহিত।

সার্বিক পরিস্থিতি

হাম ও এ রোগের উপসর্গ নিয়ে গতকাল সকাল ৮টার আগে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৮৮৮ জন। নিশ্চিত হাম রোগে আক্রান্ত হয়েছে ৮০ জন। একই সময়ে হাম ও এ রোগের উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত হাম সন্দেহে ভর্তি রোগীর সংখ্যা ১৪ হাজার ৩৮৫। নিশ্চিত হাম রোগীর সংখ্যা দুই হাজার ৪৮৯। হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছে ৯ হাজার ৪৬৩ জন। এ পর্যন্ত নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ২৪ জনের। হাম সন্দেহে মৃত্যু হয়েছে ১৪৫ জনের। সব মিলিয়ে মৃতের সংখ্যা ১৬৯ জন।

পূর্বের খবরএমন সশস্ত্র বাহিনী চাই, যাদের বহিঃশক্তি সমীহ করবে: প্রধানমন্ত্রী
পরবর্তি খবরUS-Iran peace talks end without agreement, delegations leave Pakistan