শুটিং করতে গিয়ে প্রাণ যেতে বসেছিল লারা দত্তর ?

 

ভিনিউজ : দিঘার তালসারিতে রবিবার সমুদ্রের জলে শুটিং করতে গিয়ে মৃত্যু হয়েছে টলিউডের অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। অনেকেরই মতে, শুটিং চলাকালীন যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা থাকলে এমন ঘটনা এড়ানো যেত। কারণ, এ ধরনের দৃশ্যগ্রহণের ক্ষেত্রে দুর্ঘটনার সম্ভাবনা থেকেই যায়। তবে তা এড়ানোরও ব্যবস্থা অনেক জায়গায় থাকে। এক বার এমনই জলে শুটিং করতে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতা হয়েছিল বলিউড অভিনেত্রী লারা দত্তের। প্রাণের ঝুঁকি পর্যন্ত ছিল অভিনেত্রীর। কোনওমতে বেঁচেছিলেন সেই দিন। কিন্তু তার পর থেকে জলের প্রতি আতঙ্ক হয়ে গিয়েছে তাঁর। সেই ঘটনার কথা সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন প্রাক্তন ব্রহ্মাণ্ডসুন্দরী।

২০০৩ সালে ‘আন্দাজ়’ ছবিতে অভিনয় করেছিলেন লারা, অক্ষয় কুমার এবং প্রিয়ঙ্কা চোপড়া। ছবির একটি গানের দৃশ্য ছিল সমুদ্রের মাঝে। সেই সময় লারা সাঁতার জানতেন না। শুটিং চলাকালীন হঠাৎই একটি বড় ঢেউ আসে। লারার সঙ্গে ছিলেন অক্ষয় কুমারও। বড় ঢেউ টেনে নিয়ে যায় তাঁদের। অভিনেত্রীর কথায়, “আমি জলের তলায় চলে যাই। আমি চামড়ার পোশাক পরেছিলাম। জানতাম না, কী ভাবে সাঁতার কাটতে হয়। ভারী পাথরের মতো ডুবে যাচ্ছিলাম।” সেই সময়ে তখন লারাকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন অক্ষয় নিজেই।

-আনন্দ বাজার

পূর্বের খবররুশ জ্বালানি আমদানিতে যুক্তরাষ্ট্রের ছাড় চায় বাংলাদেশ
পরবর্তি খবরএকুশে পদকপ্রাপ্ত সংগীতশিল্পী ডালিয়া নওশীন আর নেই
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!