জাতীয় সংসদের হুইপ হলেন যারা

 

ভিনিউজ : জাতীয় সংসদের হুইপ হিসেবে ৬ জন সংসদ সদস্যকে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (২ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, The Bangladesh (Whips) Order, ১৯৭২ (P.) 64 of 1972) এর Article 3(1) এর বিধান অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি নিম্নবর্ণিত সংসদ-সদস্যগণকে ত্রয়োদশ জাতীয় সংসদের হুইপ নিযুক্ত করিলেন।

যেসব আসনের সংসদ সদস্যরা হুইপ হলেন—হবিগঞ্জ-৩ আসনের আলহাজ্ব মো. জি কে গউছ, খুলনা-৩ আসনের রকিবুল ইসলাম বকুল, শরীয়তপুর-৩ আসনের মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, নাটোর-২ আসনের এম গ্রহল কুদ্দুস তালুকদার দুলু, দিনাজপুর-৪ আসনের মো. আখতারুজ্জামান মিয়া ও লক্ষীপুর-৪ এ. বি. এম আশরাফ উদ্দিন (নিজান)।

পূর্বের খবরইরান অভিযানে যুক্তরাষ্ট্রের চারজন সেনা নিহত -যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রীর শ্রদ্ধা
পরবর্তি খবরসব লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে: ট্রাম্প