নারীদের বিপিএলে ভারতীয় ক্রিকেটারদের অংশগ্রহণের সুযোগ রয়েছে: রুবাবা দৌলা

 

ভিনিউজ : প্রথমবারের মতো নারীদের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগামী ৪ থেকে ১৪ এপ্রিল অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট, আর খেলোয়াড়দের ড্রাফট হওয়ার কথা ১৪ মার্চ। তিনটি দল নিয়ে শুরু হতে যাওয়া এই প্রতিযোগিতার ভেন্যু হিসেবে রাখা হয়েছে মিরপুরের শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং চট্টগ্রামের শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম।

gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
টুর্নামেন্টকে আকর্ষণীয় করতে বিদেশি ক্রিকেটার অন্তর্ভুক্তির পরিকল্পনা করছে বোর্ড। নারী বিভাগের চেয়ারম্যান রুবাবা দৌলা জানিয়েছেন, নির্দিষ্ট কোনো দেশের জন্য আলাদা কোনো বিধিনিষেধ থাকছে না। যে দল যেসব বিদেশি ক্রিকেটার নিতে আগ্রহী হবে, তারা সরাসরি যোগাযোগ করে চুক্তি সম্পন্ন করতে পারবে। ইতোমধ্যে কয়েকজন আন্তর্জাতিক তারকা এই লিগে খেলার আগ্রহ দেখিয়েছেন বলেও জানান তিনি।

পুরুষদের ক্ষেত্রে ভারতীয় ক্রিকেট বোর্ড বিদেশি লিগে অংশ নিতে না দিলেও নারী ক্রিকেটারদের ক্ষেত্রে সেই বাধা নেই। ফলে স্মৃতি মান্দানা বা হরমনপ্রিত কৌরদের মতো ক্রিকেটারদের অংশগ্রহণের সম্ভাবনা থাকলেও, সাম্প্রতিক সময়ের দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কের টানাপোড়েনের কারণে তাদের বাংলাদেশে আসা নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে।

ড্রাফটে চারটি ক্যাটাগরিতে খেলোয়াড়দের রাখা হবে। দেশের তিনজন শীর্ষ নারী ক্রিকেটার আইকন হিসেবে তিন দলকে নেতৃত্ব দেবেন। আইকন ক্যাটাগরির দেশি খেলোয়াড়দের পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ১০ লাখ টাকা।

পুরুষদের বিপিএলে পারিশ্রমিক–সংক্রান্ত নানা বিতর্ক থাকলেও মেয়েদের এই আসর সুষ্ঠু ও পেশাদারভাবে আয়োজন করতে বোর্ড বদ্ধপরিকর বলে জানিয়েছেন আয়োজকেরা। নতুন এই ফ্র্যাঞ্চাইজি লিগ দেশের নারী ক্রিকেটে পেশাদার কাঠামো গড়ে তোলার পথে বড় একটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

 

পূর্বের খবরইশরাকের আসনসহ ৩ আসনের ব্যালট পেপার-রেজাল্টশিট হেফাজতে নেওয়ার নির্দেশ
পরবর্তি খবরবিবিসি প্রতিবেদন : আফগানিস্তানের রাজধানী কাবুলসহ কয়েক স্থানে পাকিস্তানের হামলা.৫৫ জন পাকিস্তানি সৈন্য নিহতের দাবী তালেবেন
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!